• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
Headline
কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন রাণীনগরে বেড়িবাঁধে মাটি খেকো চক্রের থাবা, ৬০হাজার টাকা জরিমানা মা’দ’কমুক্ত শিক্ষাঙ্গন গড়তে চাঁপাইনবাবগঞ্জে কর্মশালা অনুষ্ঠিত যশোর শিক্ষা বোর্ডের নবাগত চেয়ারম্যানকে বাগেরহাট শিক্ষকবৃন্দের শুভেচ্ছা গোপালগঞ্জে দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নি’হ’ত ১, আ’হত ৬০ ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা খাগড়াছড়ি দুর্গম চিকনচান কার্বারীপাড়ায় সুপেয় পানির ব্যবস্থা করলো সেনাবাহিনী শ্রীমঙ্গলের সন্তান বিসিবি পরিচালককে স্বাগত জানাতে নিজ এলাকায় আনন্দ মিছিল টংক আন্দোলনের ইতিহাস সংশোধনে সিপিবির প্রস্তাবনা মধুপুরে কিশোরীদের ক্ষমতায়নে কারিতাসের ‘সংলাপ’ প্রকল্পের যাত্রা

ছাদের পানি নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের হাতে বড় ভাই খু’ন

মো:রুবেল মিয়া, মির্জাপুর (টাঙ্গাইল)প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ২৫ মে, ২০২৬

টাঙ্গাইলের মির্জাপুরে ছাদের পানি নিচে পড়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২৫মে) বেলা ১১টার দিকে উপজেলার জামুর্কী ইউনিয়নের বানিয়ারা উত্তরপাড়া এলাকায় ঘটনাটি ঘটলে মুহুর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নিহত ওই গ্রামের মৃত কিতাব আলীর ছেলে খোরশেদ মিয়া (৬০)।
নিহতের স্ত্রী হাছনা বেগম বলেন, সকালে সেদ্ধ ধান শোকানোর জন্য বাড়ির পাশেই এক ভাতিজার নির্মাণাধীন দু,তলা ভবনে যায় খোরশেদ। বৃষ্টির পানি জমে থাকায় সে ছাদে জমে থাকা পানি সরাতে থাকে। এসময় পানি গড়িয়ে নিচে পড়তে থাকে। পরে পানি পড়াকে কেন্দ্র করে তার ছোট ভাই মো. রোমেজ মিয়া ওরফে রোমে তার সাথে বাকবিতণ্ডায় জড়ায়। বাকবিতণ্ডা শেষে রোমে ওইস্থান থেকে সরে গিয়ে কিছুক্ষণ পর কোদাল নিয়ে এসে অতর্কিতভাবে তার বুকের ওপর আঘাত করলে সে গুরুতর আহত হয়। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। প্রসঙ্গত, নির্মাণাধীন ওই ভবনের নিচতলার একটি কক্ষে অভিযুক্ত খুনি রোমেজের ধানের বস্তা ছিলো।
নিহতের স্ত্রী হাছনা বেগম, ছেলে হাসানসহ স্থানীয়রা দ্রুত অভিযুক্তকে আটক করে সর্বোচ্চ শাস্তির দাবি করেন।
এ বিষয়ে মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত পলাতক রয়েছ। তাকে আটক করতে পুলিশ অভিযান পরিচালনা করছে। মামলা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category