• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
Headline
ভৈরবে জনতার হাতে ই’য়াবাসহ নারী আ’টক মৌলভীবাজারে জিআর চাল বিতরণ উদ্বোধন করলেন-এমপি নাসের রহমান চরকিং ইউনিয়ন ৫নং ওয়ার্ড বাসীকে ঈদ শুভেচ্ছা মেম্বার প্রার্থী ইরাকের পাহাড়ি ঢলে লাউয়াছড়া খালের বাঁধ ভেঙে কমলগঞ্জে দুই গ্রাম প্লাবিত মাধবপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নি’হত ঠাকুরগাঁওয়ে যুবদল নেতাকে গ্রে’প্তারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার ঈদ শুভেচ্ছা বাণী কালীগঞ্জে কিশোরী ধ/র্ষ/ণ: ৫ মাসের অ’ন্তঃ’স’ত্ত্বা, অ’ভিযুক্ত আটক কুরবানী ঈদকে সামনে রেখে ব্যাস্ত সময় পার করছে কামার পল্লীরা

অষ্টগ্রামে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা

মো.রুবেল মিয়া, অষ্টগ্রাম(কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

কিশোরগঞ্জের অষ্টগ্রামে হাওড়অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়িয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ মঙ্গলবার (২৬ মে) দুপুরে অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার সিলভিয়া স্নিগ্ধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাল ও নগদ অর্থ তুলেদেন। কিশোরগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা এড.ফজলুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এসময় ​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা এড.ফজলুর রহমান বলেন, হাওড়ের কৃষকরা আমাদের অর্থনীতির প্রাণ। যেকোনো প্রাকৃতিক দুর্যোগে তারেক রহমান সরকার সব সময় কৃষকদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। সরকারের এই মানবিক সহায়তা হাওড়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে এবং ঘুরে দাঁড়াতে দারুণভাবে সাহায্য করবে।

​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সিলভিয়া স্নিগ্ধা বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের নিখুঁত ও স্বচ্ছ তালিকার মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝেই এই চাল ও নগদ অর্থ বিতরণ নিশ্চিত করা হয়েছে। হাওড় অঞ্চলের মানুষের যেকোনো সংকটে উপজেলা প্রশাসন সব সময় সক্রিয় ভূমিকা পালন করবে।

​সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় ক্ষতিগ্রস্ত কৃষকেরা। তারা এই সংকটকালীন সময়ে পাশে দাঁড়ানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং স্থানীয় প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category