• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
Headline
কৃষকের মাঠ থেকে মানুষের থালায় বিষের ছোবল শিশু রামিসা হ’ত্যা ও নারী নি’র্যাতনের প্রতিবাদে অষ্টগ্রামে মানববন্ধন ভৈরবে জনতার হাতে ই’য়াবাসহ নারী আ’টক মৌলভীবাজারে জিআর চাল বিতরণ উদ্বোধন করলেন-এমপি নাসের রহমান চরকিং ইউনিয়ন ৫নং ওয়ার্ড বাসীকে ঈদ শুভেচ্ছা মেম্বার প্রার্থী ইরাকের পাহাড়ি ঢলে লাউয়াছড়া খালের বাঁধ ভেঙে কমলগঞ্জে দুই গ্রাম প্লাবিত মাধবপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নি’হত ঠাকুরগাঁওয়ে যুবদল নেতাকে গ্রে’প্তারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার ঈদ শুভেচ্ছা বাণী

মাধবপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নি’হত

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।

‎সোমবার (২৫ মে) দিবাগত রাত প্রায় ২টার দিকে উপজেলার সাহেব বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, নিহত দুই যুবক ঢাকায় একটি হোটেলে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে তারা মোটরসাইকেলযোগে সিলেটের উদ্দেশ্যে রওনা দেন।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের দিকে তারা মাধবপুর উপজেলার সাহেব বাড়ি গেইট এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি যানবাহনের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি সড়কে ছিটকে পড়ে এবং দুই আরোহী গুরুতর আহত হন।

‎পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপরজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে তাদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। দুর্ঘটনায় জড়িত অজ্ঞাত যানবাহনটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category