• বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
Headline

বর্নি ইউনিয়নে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী ফরিদ গাজী, সমর্থন ও দোয়া প্রত্যাশা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নে আলোচনার শীর্ষে রয়েছেন যুবদল নেতা ফরিদ গাজী। বর্নি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি ইতিমধ্যেই সর্বস্তরের সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন। নির্বাচনকে কেন্দ্র করে তিনি বর্নি ইউনিয়নবাসীর কাছে দোয়া, ভালোবাসা ও পূর্ণ সমর্থন কামনা করেছেন।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ গাজী দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের সুখে-দুখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন। আগামী দিনেও বর্নি ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান তিনি।

নির্বাচনী প্রস্তুতি ও নিজের প্রত্যয় ব্যক্ত করে ফরিদ গাজী বলেন,

“গত ৫ই আগস্টের পর থেকে আমার বর্নি ইউনিয়নে কোনো প্রকার মামলা বাণিজ্য বা প্রতিহিংসার রাজনীতি হতে দেইনি। আমি সব সময় সাধারণ মানুষের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। বর্নি ইউনিয়নের মানুষ যদি আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন, তবে আমি জনগণের সুখ-দুঃখের অংশীদার হয়ে কাজ করবো। বিশেষ করে, আমার ইউনিয়নে কোনো প্রকার মাদকের বিস্তার বা অপকর্ম চলতে দেওয়া হবে না।”

তিনি আরও জানান, বর্নি ইউনিয়নকে একটি আদর্শ ও ‘মডেল ইউনিয়ন’ হিসেবে গড়ে তোলাই তার মূল লক্ষ্য। সমাজের উন্নয়নের চাকা সচল রাখতে এবং অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্নি ইউনিয়নের সর্বস্তরের ভোটারদের সমর্থন ও ভোট প্রার্থনা করেছেন।

এলাকার স্থানীয় সাধারণ মানুষের সাথে কথা বলে জানা গেছে, করোনাকালীন সময় থেকে শুরু করে যেকোনো দুর্যোগ ও সংকটে ফরিদ গাজী সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। ফলে আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বর্নি ইউনিয়নে তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা এখন আলোচনার তুঙ্গে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category