• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
Headline
কক্সবাজারে বিজিবির ৪ অভিযানে ২.০৭ লাখ ইয়াবা উদ্ধার, আটক ৭ সাতক্ষীরায় জলবায়ু বাস্তুচ্যুত বস্তিবাসীর ন্যায্য অধিকার দাবিতে মানববন্ধন আইনজীবী ফোরামকে স্বীকৃতির দাবিতে সাতক্ষীরায় মিছিল-সমাবেশ সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ‘জুলাই শহিদ দিবস’ পালিত নাজিম উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ সাতক্ষীরায় শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব-২০২৬ উদযাপিত অষ্টগ্রামে পুলিশের অভিযান: গাঁজাসহ দুই মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার অষ্টগ্রামে ই’য়াবাসহ মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার নওগাঁয় শুরু হয়েছে শ্রীশ্রী জগন্নাথ দেবের ৯ দিনব্যাপী রথযাত্রা

টাঙ্গাইলে ঈদের নামাজ আদায় নিয়ে দ্ব’ন্দ্ব, ১৪৪ ধারা জারি

মো.রুবেল মিয়া, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

টাঙ্গাইলের দেলদুয়ারের তাতশ্রী ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায়কে কেন্দ্র করে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২৭ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহুরা সুলতানা যূথি এ ধারা জারি করেন।ফলে, ঈদের দিন বৃহস্পতিবার (২৮ মে) ভোর ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এ ধারা জারি থাকবে।
বুধবার, এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরা সুলতানা যূথি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরা সুলতানা যূথির স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, উপজেলার লাউহাটি ইউনিয়নের তাতশ্রী ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায়কে কেন্দ্র করে একই গ্রামের দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে বলে গোয়েন্দা প্রতিবেদন পাঠানো হয়েছে। এ পরিস্থিতিতে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়। নিষেধাজ্ঞার আওতায় ঈদগাহ মাঠের ৪০০ গজের মধ্যে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, স্লোগান, পিকেটিং, মাইক্রোফোন ব্যবহার, ঢাকঢোল বাজানো, গোলযোগ সৃষ্টি, লাঠিসোটা বহন এবং বিস্ফোরক দ্রব্য রাখা নিষিদ্ধ করা হয়েছে।
তবে, জরুরি চিকিৎসাসেবা, খাদ্য সরবরাহসহ প্রয়োজনীয় সেবাগুলো এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category