• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
Headline
কক্সবাজারে বিজিবির ৪ অভিযানে ২.০৭ লাখ ইয়াবা উদ্ধার, আটক ৭ সাতক্ষীরায় জলবায়ু বাস্তুচ্যুত বস্তিবাসীর ন্যায্য অধিকার দাবিতে মানববন্ধন আইনজীবী ফোরামকে স্বীকৃতির দাবিতে সাতক্ষীরায় মিছিল-সমাবেশ সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ‘জুলাই শহিদ দিবস’ পালিত নাজিম উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ সাতক্ষীরায় শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব-২০২৬ উদযাপিত অষ্টগ্রামে পুলিশের অভিযান: গাঁজাসহ দুই মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার অষ্টগ্রামে ই’য়াবাসহ মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার নওগাঁয় শুরু হয়েছে শ্রীশ্রী জগন্নাথ দেবের ৯ দিনব্যাপী রথযাত্রা

নেতাকর্মীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করলেন এমপি সালমান ওমর

এম,এ মালেক, হালুয়াঘাট ( ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ২৯ মে, ২০২৬

পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনে নিজের নির্বাচনী এলাকার কর্মী ও সমর্থকদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিয়েছেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর।

এই উপলক্ষে শুক্রবার ২৯ মে দুপুরে উপজেলার ধারা বাজার এগ্রোফিশারিজে এক মধ্যাহ্নভোজ ও ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং প্রত্যন্ত অঞ্চল থেকে অসংখ্য মানুষ এসে সংসদ সদস্যের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। আগত অতিথিরা উৎসবমুখর পরিবেশে মধ্যাহ্নভোজে অংশ নেন।
​এসময় সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর বলেন, “হালুয়াঘাট ও ধোবাউড়ার প্রান্তিক মানুষ ভোটের মাধ্যমে আমাকে তাদের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছেন। আজ ঈদের এই বিশেষ দিনে আমার কর্মী-সমর্থকদের নিয়ে একটু দুপুরের খাবারের আয়োজন করতে পেরে আমি আনন্দিত।
​এলাকার উন্নয়ন নিয়ে নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি আরও বলেন, “সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই আমি এই এলাকার প্রান্তিক, অসহায় ও পিছিয়ে পড়া মানুষের সমস্যাগুলো নিয়ে মহান জাতীয় সংসদে কথা বলেছি। এলাকার মানুষের প্রত্যাশা ও দাবিগুলো কীভাবে দ্রুত সমাধান করা যায়, তা নিয়ে আমি নিরলস কাজ করে যাচ্ছি।
​তিনি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “জনগণ যে ভালোবাসার মাধ্যমে আমাকে নির্বাচিত করেছে, তার সম্মান যেন আমি রক্ষা করতে পারি। জীবনের শেষ দিন পর্যন্ত যেন এই এলাকার সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যেতে পারি, এটাই আমার একমাত্র প্রত্যাশা।”
​পরিশেষে তিনি দেশ ও বিদেশের সকলকে এবং তাঁর নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category