• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
Headline
ব্রাহ্মণপাড়া থানার অভিযানে ৮০ বোতল বিদেশি মদ জব্দ বিয়ানীবাজারে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অ’ভিযোগে বৃদ্ধ গ্রে’প্তার মানসিক ভারসাম্যহীন ছেলেকে নিয়ে অসহায় বাবা মা বিয়ানীবাজারে তাওহীদার মৃ’ত্যুর ঘটনায় নতুন মোড়, অ’ভিযুক্ত ছাত্রদল নেতা পাঁচবিবি সীমান্তে বিএসএফের তারকাটার বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা আমরণ অনশণ সফল করার লক্ষে,নীলফামারীতে প্রস্তুতি মুলক সভা জয়পুরহাটের পাঁচবিবিতে বজ্রপাতে কৃষকের মৃ’ত্যু গোপালগঞ্জে আওয়ামী লীগের ১২শ’ নেতা-কর্মী যোগ দিলেন বিএনপিতে নওগাঁয় ডিসি-এসপি পরিচয়ে চাঁ’দাবাজি, আঞ্চলিক প্রতারক নাইম গ্রে’প্তার বাগেরহাটে ঘেরে লবণ পানি নিয়ে সং’ঘর্ষ, আ’হত ৫

মৌলভীবাজারে লোক ভাড়া করে মিছিল: আলোচনা-সমালোচনা

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ৩ জুন, ২০২৬

মৌলভীবাজারে সম্প্রতি অনুষ্ঠিত একটি মিছিলকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে, একই লোকজনকে ব্যবহার করে পৃথক দুটি ব্যানারে মিছিল করার চেষ্টা করা হয়েছিল। এ ঘটনায় পুলিশের হাতে দুইজন আটক হয়েছেন বলেও জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ জুন ভোর সাড়ে ৫টার দিকে শহরে একটি মিছিল বের হয়। পরে আরেকটি ব্যানার নিয়ে পুনরায় মিছিলের প্রস্তুতির সময় পুলিশ অভিযান চালায়। এ সময় দুইজনকে আটক করা হয় বলে অভিযোগ উঠেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তথ্য অনুযায়ী, একটি ব্যানারে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নাম লিখে ও অপর একটি ব্যানারে জেলা আওয়ামী যুবলীগের নাম ব্যবহার করে একি ব্যাক্তিদেরে দিয়ে মিছিল করানো হয়। এ ঘটনায় পেছনে সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান ও জেলা যুবলীগের সভাপতি রেজাউল করিম সুমনের নামও বিভিন্ন পোস্টে উল্লেখ করা হয়েছে। এছাড়াও মিছিলে যোগ দেওয়ার জন্য জন প্রতি ১ হাজার টাকা করে লোক ভাড়া করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট নেতাদের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এটিকে সাংগঠনিক দুর্বলতা হিসেবে দেখছেন, আবার অনেকে বলছেন—ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে প্রশাসনের তদন্ত প্রয়োজন।
পুলিশের পক্ষ থেকেও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে আটক দুইজনের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category