• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
Headline
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড পানছড়িতে বিএনপির সাংগঠনিক সভা, তৃণমূলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হ’ত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হ/ত্যা, ছেলে আটক রামপালে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় ছেলে নি’হ’ত, বাবা আহত কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু

পাঁচবিবি সীমান্তে বিএসএফের তারকাটার বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা

মো.বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ৩ জুন, ২০২৬

ভারত, বাংলাদেশ সীমান্তে উত্তেজনা যেন থামছেই না। বিশেষ করে পশ্চিমবঙ্গের নির্বাচনের পর থেকে। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পুর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তে আবারও আন্তর্জাতিক আইন অমান্য করে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে স্থানীয়দের খবরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেয় বিজিবি।

কয়েকদিন ধরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া বিওপির আওতাধীন পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তের ২৮১ নম্বর পিলারের ৪৭ ও ৪৮ সাব পিলারের কাছে শূন্য রেখার কাছেই কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করে বিএসএফ সদস্যরা। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত বিজিবিকে খবর দেয়। পরে বিজিবি ঘটনাস্থলে পৌঁছে বাধা দিলে বিজিবি ও বিএসএফ সদস্যদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। এ ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরও বিএসএফ সদস্যরা বেশ কিছু এলাকা জুরে তাঁরাকাটা দিয়ে ফেলে। এরপর থেকে বিজিবি কঠোর অবস্থান নেয়। বর্তমানে এলাকায় আতংক বিরাজ করছে।

এ ব্যাপারপ বিজিবি ও বিএসএফ এর সাথে যোগাযোগ করা হলেও তারা কোন মন্তব্য করতে অপারগতা জানায়।

তবে ওই সীমান্তবর্তী এলাকার বাসিন্দা পাঁচবিবি উপজেলার ধরঞ্জি ইউপি সদস্য লাইজুর রহমান জানান, ” বিএসএফ মাঝেমধ্যে তাদের পুরাতন কাঁটাতারের বেড়ামত করে থাকে। এরই ধারাবাহিকতায় গতরাতে কাঁটাতারের ভেড়া মেরামত করতে আসলে বা নতুন করে বেড়া দিতে আসলে বিজিবি বাধা দেয়। এছাড়া তেমন কিছু ঘটেনি। “


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category