• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

রংপুরে বিএনপি নেতাকে থানার ভেতরে মারধরের অভিযোগ

মাটি মামুন, রংপুর প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

রংপুরে বিএনপি নেতাকে থানার ভেতরে মারধরের অভিযোগ

রংপুরে বিএনপির এক নেতাকে থানার ভেতরে পুলিশের মারধরের অভিযোগ উঠেছে। বুধবার (৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন আহত রাকিবুল ইসলাম। তিনি সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব।

রাকিবুল ইসলামের অভিযোগ, নিখোঁজ এক প্রেমিক যুগলকে উদ্ধারের পর বিষয়টি মীমাংসার জন্য থানায় গেলে এক পুলিশ সদস্যের মারধরের প্রতিবাদ করেন তিনি। এ সময় কোতয়ালী থানার ওসি আজাদ রহমানের নেতৃত্বে কয়েকজন পুলিশ সদস্য তাকে বেধড়ক মারধর করেন বলে দাবি তার। এতে তিনি আহত হন।
ঘটনার পর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা থানার সামনে জড়ো হন। পরে আহত রাকিবুল ইসলামকে হাসপাতালে নেওয়া হয়।

তবে অভিযোগ অস্বীকার করেছেন কোতয়ালী থানার ওসি আজাদ রহমান। তিনি বলেন, উদ্ধার হওয়া যুগলের দুই পরিবারের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রংপুর মহানগর পুলিশ কমিশনার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category