• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
Headline
মুন্সিগঞ্জে কিশোরীকে পালাতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে কুলিয়ারচরে রাত ৮টার পর দোকান খোলা রাখায় ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ভৈরবে মাদক বিক্রি ও সেবনের দায়ে নারীসহ ২ জন গ্রেফতার ভৈরবে ২শ পিস চায়না দুয়ারি জাল আগুনে পুড়িয়ে ধ্বংস কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ঠাকুরগাঁও সফর স্থগিত নজরুল বর্ষ উদযাপন, ঠাকুরগাওয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী হালুয়াঘাটে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস, আলোচনা ও মিলাদ মাহফিল মুকসুদপুরে শিক্ষার্থীদের কাছ থেকে খেয়া পারাপারে টাকা আদায়ের অভিযোগ কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে মাংস ব্যবসায়ীকে অ’র্থ’দ’ন্ড

কৃষিঋণ মওকুফ ও ক্ষতিপূরণের দাবিতে কৃষক-ক্ষেতমজুরদের বিক্ষোভ

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ৮ জুন, ২০২৬

নেত্রকোণার দুর্গাপুরে কৃষক ও ক্ষেতমজুরদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ কৃষক সমিতি ও বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি দুর্গাপুর উপজেলা কমিটি।

রোববার (৮ জুন) দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মোড়ে আয়োজিত এ কর্মসূচিতে হাওরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক, ক্ষেতমজুর ও বর্গাচাষীদের আপদকালীন সহায়তা প্রদান, কৃষিঋণ মওকুফ, প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন করে ক্ষতিপূরণ প্রদান, খুন-ধর্ষণ বন্ধ এবং জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি জানানো হয়।

উপজেলা ক্ষেতমজুর সমিতির সহকারী সাধারণ সম্পাদক সায়েদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সিপিবি নেত্রকোণা জেলা কমিটির সাধারণ সম্পাদক ও দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, বাংলাদেশ কৃষক সমিতি নেত্রকোণা জেলা কমিটির সাধারণ সম্পাদক এবং সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, ক্ষেতমজুর সমিতির নেত্রকোণা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রুপন কুমার সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সাম্প্রতিক অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে কৃষক ও ক্ষেতমজুররা চরম ক্ষতির মুখে পড়েছেন। ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা, কৃষিঋণ মওকুফ এবং ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণে সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে দেশে খুন, ধর্ষণসহ বিভিন্ন সামাজিক অপরাধ দমন এবং জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি জানান তারা।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category