• বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
Headline
বোরকা-অটোচালকের ছদ্মবেশে অভিযান: অষ্টগ্রামে দম্পতি গ্রে’প্তার, ১৬৭ ই’য়াবা উদ্ধার নাড়ুর নাম করে কুরিয়ার সার্ভিসে আসলো ১৪ কেজি গাঁজা, উদ্বার করলো ডিবি সাংবাদিক সোহান’র নানা আজগর আলী মিয়া নবম মৃত্যু বার্ষিকী আজ কালীগঞ্জে বাড়ীতে হামলা করে স্বর্ণালংকারসহ ২৫ লাখ টাকার মালামাল লুট তরুণীদের ব্যক্তিগত ছবি ধারণ করে ব্ল্যাকমেইল; পুলিশের জালে বিকৃত রুচির যুবক জয়পুরহাটের ‎আক্কেলপুরে এক দিনে তিনজনের লাশ উদ্ধার জাপানের কোবেতে বাংলাদেশী কমিউনিটির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত নেত্রকোনার সোমেশ্বরী নদীতে গোসলে নেমে যুবকের মৃ’ত্যু গোপালগঞ্জে সরকারি খাস জমি দখলমুক্তে উলপুর বাজারে উচ্ছেদ অভিযান পাঁচবিবিতে জোড় পূর্বক বাড়ী নির্মানের অভিযোগ

কোটালীপাড়ায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

মো.শান্ত শেখ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

গোপালগঞ্জের কোটালীপাড়ায় কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা, উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে “প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)” প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) বেলা ১১টায় কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মো. মামুনুর রশীদ।
এসময় আরও উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দোলন চন্দ্র রায়সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক কৃষক-কৃষাণী এবং কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, PARTNER প্রকল্পের মাধ্যমে আধুনিক ও পুষ্টিসমৃদ্ধ কৃষি উৎপাদন, গ্রামীণ উদ্যোক্তা তৈরি, কৃষকের আয় বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষকদের প্রশিক্ষণ, প্রযুক্তির ব্যবহার এবং বাজার ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে দেশের কৃষি খাতকে আরও সমৃদ্ধ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
কংগ্রেসে কৃষকদের অভিজ্ঞতা বিনিময়, প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারী কৃষক-কৃষাণীরা এ ধরনের আয়োজনকে কৃষির উন্নয়ন ও টেকসই গ্রামীণ অর্থনীতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category