• বুধবার, ১০ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
Headline
বোরকা-অটোচালকের ছদ্মবেশে অভিযান: অষ্টগ্রামে দম্পতি গ্রে’প্তার, ১৬৭ ই’য়াবা উদ্ধার নাড়ুর নাম করে কুরিয়ার সার্ভিসে আসলো ১৪ কেজি গাঁজা, উদ্বার করলো ডিবি সাংবাদিক সোহান’র নানা আজগর আলী মিয়া নবম মৃত্যু বার্ষিকী আজ কালীগঞ্জে বাড়ীতে হামলা করে স্বর্ণালংকারসহ ২৫ লাখ টাকার মালামাল লুট তরুণীদের ব্যক্তিগত ছবি ধারণ করে ব্ল্যাকমেইল; পুলিশের জালে বিকৃত রুচির যুবক জয়পুরহাটের ‎আক্কেলপুরে এক দিনে তিনজনের লাশ উদ্ধার জাপানের কোবেতে বাংলাদেশী কমিউনিটির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত নেত্রকোনার সোমেশ্বরী নদীতে গোসলে নেমে যুবকের মৃ’ত্যু গোপালগঞ্জে সরকারি খাস জমি দখলমুক্তে উলপুর বাজারে উচ্ছেদ অভিযান পাঁচবিবিতে জোড় পূর্বক বাড়ী নির্মানের অভিযোগ

নিয়ামতপুরের শিক্ষার্থীদের সাথে মতবিনিম করলেন নওগাঁর পুলিশ সুপার

রাজেকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি:
প্রকাশকাল : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

ভবিষ্যৎ প্রজন্মকে মাদকমুক্ত, প্রযুক্তি সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে নওগাঁর নিয়ামতপুরে স্কুল শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদকের ভয়াবহতা, বাল্যবিবাহের কুফল, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং টিনেজ সাইবার ক্রাইম থেকে আত্মরক্ষার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

গত ৮ জুন ২০২৬ নিয়ামতপুর সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করে জেলা পুলিশ, নওগাঁ। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। মাল্টিমিডিয়া প্রজেক্টর ও পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে দুই শতাধিক শিক্ষার্থীর সামনে বাস্তবধর্মী উদাহরণ ও তথ্যচিত্র তুলে ধরে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান অর্জন করলেই চলবে না, সামাজিক অবক্ষয় ও অপরাধ সম্পর্কে সচেতন থেকেও নিজেদের গড়ে তুলতে হবে। তিনি বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দিতে পারে। কৌতূহল কিংবা বন্ধুবান্ধবের প্রভাবে কোনো শিক্ষার্থী যেন মাদকের সংস্পর্শে না যায়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে মাদকসেবন ও মাদক ব্যবসার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

বাল্যবিবাহ প্রসঙ্গে তিনি বলেন, এটি শুধু একটি সামাজিক ব্যাধি নয়, বরং আইনত দণ্ডনীয় অপরাধ। বাল্যবিবাহের কারণে কিশোর-কিশোরীদের শিক্ষা জীবন ব্যাহত হয়, স্বাস্থ্যঝুঁকি বাড়ে এবং তাদের স্বপ্ন ও সম্ভাবনার অপমৃত্যু ঘটে। বাল্যবিবাহের ঘটনা জানতে পারলে আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব তুলে ধরে পুলিশ সুপার বলেন, অসচেতনতা, বেপরোয়া গতি ও নিয়ম অমান্য করার প্রবণতাই অধিকাংশ দুর্ঘটনার কারণ। সড়কে চলাচলের ক্ষেত্রে শিক্ষার্থীসহ সকলকে দায়িত্বশীল আচরণ করার পরামর্শ দেন তিনি।

টিনেজ সাইবার ক্রাইম বিষয়ে তিনি শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান। অপরিচিত ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত তথ্য বা ছবি শেয়ার না করা, অনলাইন গেম ও ভুয়া লিংকের ফাঁদে পা না দেওয়া, সাইবার বুলিং ও প্রতারণা সম্পর্কে সচেতন থাকা এবং যেকোনো সন্দেহজনক ঘটনার ক্ষেত্রে দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন তিনি।

প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ মতবিনিময় সভায় শিক্ষার্থীরা গভীর মনোযোগের সঙ্গে উপস্থাপনা উপভোগ করেন এবং বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। পুলিশ সুপার তাদের প্রশ্নের উত্তর দিয়ে সচেতন, মানবিক ও আইন মেনে চলা নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিয়ামতপুর সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি জেলা পুলিশের এমন সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করে বলেন, পাঠ্যবইয়ের পাশাপাশি জীবনঘনিষ্ঠ এসব শিক্ষা শিক্ষার্থীদের ভবিষ্যৎ সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি শিক্ষার্থীদের পুলিশ সুপারের দিকনির্দেশনা অনুসরণ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীরা মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধের বিরুদ্ধে সচেতন থাকার পাশাপাশি নিরাপদ সমাজ গঠনে নিজেদের সক্রিয় ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category