• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
Headline
শতাধিক জাতের ফলের সমাহারে নওগাঁয় তিনদিনব্যাপী ফল ও আম মেলা জামালগঞ্জে প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনও’র পরিচিতি সভা জয়পুরহাটে শিশু ধ’র্ষণে’র অভিযোগে যাবজ্জীবন কা’রাদণ্ড কুমিল্লা জিলা স্কুলে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ পাঁচবিবি পৌর বিএনপি’র ২ নেতা বহিস্কার বাগেরহাটের কচুয়ায় বিএনপি নেতা মানফুজের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ কুমিল্লা চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নি’হত-১ মৌলভীবাজারে হাওরে মাছ ধরতে গিয়ে আপন দুই ভাইসহ, নি’হত ৩ রঙে-গন্ধে মুখর পানছড়ির জাতীয় ফল মেলা, প্রদর্শনীতে ৬৫ জাতের ফল শ্রীমঙ্গলে ময়লার বাগাড় স্থানান্তর নিয়ে গোলটেবিল বৈঠক

বোরকা-অটোচালকের ছদ্মবেশে অভিযান: অষ্টগ্রামে দম্পতি গ্রে’প্তার, ১৬৭ ই’য়াবা উদ্ধার

মো.রুবেল, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ১০ জুন, ২০২৬

কিশোরগঞ্জের অষ্টগ্রামে বোরকা ও অটোরিকশা চালকের ছদ্মবেশে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ী দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৬৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সোমবার (৮ জুন) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার পূর্ব অষ্টগ্রাম শেখেরহাটি এলাকার ইকুরদিয়া ডিসি রোড সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, পূর্ব অষ্টগ্রাম শেখেরহাটি এলাকার বাসিন্দা মিলু ভূইয়ার ছেলে মো. রাহিম ভূইয়া (৪০) ও তার স্ত্রী রিমা বেগম টুক্কি (৩৬)।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত রাহিম ও রিমা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অষ্টগ্রাম থানা পুলিশের একটি চৌকস দল বিশেষ কৌশলে অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় পুলিশের কয়েকজন সদস্য বোরকা পরে নারী সেজে এবং কয়েকজন অটোরিকশা চালকের ছদ্মবেশ ধারণ করেন। মাদক ব্যবসায়ীরা কিছু বুঝে ওঠার আগেই পুলিশ তাদের বাড়িতে অভিযান চালায়। পরে তল্লাশি করে তাদের হেফাজত থেকে ১৬৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অষ্টগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান জানায়, মাদক কারবারিরা প্রতিনিয়ত কৌশল পরিবর্তন করছে। তাই তাদের আইনের আওতায় আনতে পুলিশও বিশেষ কৌশল ও ছদ্মবেশে অভিযান পরিচালনা করছে। গ্রেফতারকৃত দম্পতির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category