• শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
Headline
অষ্টগ্রামে জমি বিরোধে জেরে হামলা: নারীসহ আহত ৮, লু’টপাটের অ’ভিযোগ ভৈরবে ভাড়া নিয়ে চালক-যাত্রীর সং’ঘর্ষ, ৫ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার অভিযানে গ্রে’প্তা’র ৪ রাজাপুরকে আধুনিক রূপায়ণের মহাপরিকল্পনা নিয়ে প্রার্থী আবু হোসেন” কুমিল্লা শিক্ষাবোর্ডের আন্তঃকলেজ সাঁতার প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন মৌলভীবাজারে শিশু পুষ্টি সচেতনতা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প মোংলায় কোস্ট গার্ড স্টেশনে দুর্বৃত্তদের হামলা, আ’হত ৩ পানছড়িতে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন। ঠাকুরগাঁওয়ে প্রান্তিক খামারিদের উন্নত জাতের বাছুর প্রদর্শনী, বিজয়ীদের পুরস্কার গোল্ডেন এ-প্লাস পেলেও ক্যা’ন্সা’রে ঝুঁকছে টুঙ্গিপাড়ার অন্তরের স্বপ্ন

ভৈরবে ভাড়া নিয়ে চালক-যাত্রীর সং’ঘর্ষ, ৫ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

কিশোরগঞ্জের ভৈরবে মাইক্রোবাস চালক ও যাত্রীর মধ্যে ভাড়া নিয়ে বাগবিতণ্ডার জেরে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষের ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। এতে বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি এলাকায় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বুধবার (১০ জুন) বিকাল থেকে রাত পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে
চলে এই সংঘর্ষ। এতে রাত ৭ টা থেকে ঢাকা-সিলেট মহাসড়ক যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ভৈরব থানা পুলিশ ও জেলা থেকে অতিরিক্ত পুলিশ এসে ৫ ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণ আনলে যান চলাচল
স্বাভাবিক হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (৮ জুন) ভৈরব দুর্জয় মোড় এলাকায় এক যাত্রী দুই নারীকে নিয়ে মাইক্রোবাস ভাড়া করতে আসেন। এ সময় ভাড়ার টাকা নিয়ে কমলপুর এলাকার মাইক্রোবাস চালক পলাশের সঙ্গে ওই যাত্রীর বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এই ঘটনার জের ধরেই গত সোমবার থেকে উত্তেজনা বিরাজ করছিল, যা বুধবার বিকাল থেকে রূপ নেয় বড় ধরনের সংঘর্ষে। সংঘর্ষে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক এলাকায় একে অপরের ওপর চড়াও হয়। সন্ধ্যা গড়িয়ে রাত পর্যন্ত দফায় দফায় চলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ।

সংঘর্ষ চলাকালে এলাকায় বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ঘটানো হলে পুরো এলাকায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসার নেন।

খবর পেয়ে ভৈরব থানা পুলিশসহ
জেলা থেকে অতিরিক্ত পুলিশ এসে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category