• শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
Headline
হলুদের জোয়ারে ভাসল ঠাকুরগাঁও, ব্রাজিল ভক্তদের বিশাল মিছিল সামাজিক অ’প’রা’ধ নির্মূলে অষ্টগ্রাম থানার উদ্যোগে মতবিনিময় সভা কররী-ক্ষুদ্রচাকশ্রী মাঠে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ভারতের আগ্রাসন ও পুশ-ইন রুখে দেবে বিজিবি-জনগণ: এমপি বুলবুল বাগেরহাটে ‘স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং’ প্রোগ্রাম অনুষ্ঠিত অষ্টগ্রামে বিডি ক্লিনের সদস্য সম্মেলনে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা পাঁচবিবিতে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলার সমাপনী অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও অর্থ আত্মসাতের অভিযোগ পাঁচবিবিতে পানি প্রবাহের পথ বন্ধ করায় রাস্তায় জলাবদ্ধতা,চলাচলে জনদূর্ভোগ রাঙ্গামাটিতে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রে’প্তার

সামাজিক অ’প’রা’ধ নির্মূলে অষ্টগ্রাম থানার উদ্যোগে মতবিনিময় সভা

মো.রুবেল মিয়া,অষ্টগ্রাম (কিশোরগঞ্জ)প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ১২ জুন, ২০২৬

মাদক, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ নির্মূলে অষ্টগ্রাম থানার মতবিনিময় সভা অনুষ্ঠিত
অষ্টগ্রাম প্রতিনিধি:

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় মাদক, কিশোর গ্যাং ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং জনসম্পৃক্ততা জোরদারের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) বিকেল ৪টায় উপজেলার আব্দুল্লাহপুর-খয়েরপুর ইউনিয়নের কদমচাল বাজারে অষ্টগ্রাম থানা পুলিশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনজ্জামান। তিনি বলেন, মাদক, কিশোর গ্যাং, বাল্যবিবাহ, ইভটিজিং, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন সামাজিক অপরাধ সমাজের জন্য বড় হুমকি। এসব অপরাধ দমনে পুলিশের একক প্রচেষ্টা যথেষ্ট নয়; এজন্য জনগণের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, অপরাধমুক্ত সমাজ গঠনে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধের করাল গ্রাস থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ জরুরি।
সভায় বক্তারা বলেন, সামাজিক সম্প্রীতি বজায় রেখে মাদক ও অপরাধ প্রতিরোধে স্থানীয়ভাবে ঐক্যবদ্ধ উদ্যোগ গ্রহণ করতে হবে। একই সঙ্গে কিশোরদের সঠিক পথে পরিচালিত করতে পরিবার ও সমাজের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
অষ্টগ্রাম থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদক ও সামাজিক অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। সভায় উপস্থিত স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category