• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
Headline
শতাধিক জাতের ফলের সমাহারে নওগাঁয় তিনদিনব্যাপী ফল ও আম মেলা জামালগঞ্জে প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনও’র পরিচিতি সভা জয়পুরহাটে শিশু ধ’র্ষণে’র অভিযোগে যাবজ্জীবন কা’রাদণ্ড কুমিল্লা জিলা স্কুলে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ পাঁচবিবি পৌর বিএনপি’র ২ নেতা বহিস্কার বাগেরহাটের কচুয়ায় বিএনপি নেতা মানফুজের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ কুমিল্লা চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নি’হত-১ মৌলভীবাজারে হাওরে মাছ ধরতে গিয়ে আপন দুই ভাইসহ, নি’হত ৩ রঙে-গন্ধে মুখর পানছড়ির জাতীয় ফল মেলা, প্রদর্শনীতে ৬৫ জাতের ফল শ্রীমঙ্গলে ময়লার বাগাড় স্থানান্তর নিয়ে গোলটেবিল বৈঠক

পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যে জলিরপাড়ে কর্মসূচির উদ্বোধন

শামীম হাসান রিংকু,গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ১৩ জুন, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত সারাদেশে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, বাসযোগ্য ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের সার্বিক দিকনির্দেশনা, তদারকি ও আন্তরিক প্রচেষ্টায় মুকসুদপুর উপজেলার প্রতিটি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্থানীয় পর্যায়ে পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে তাঁর পরিকল্পনা ও নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাঁর আহ্বানে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনগণ এ কর্মসূচিতে সম্পৃক্ত হয়েছেন।

এরই ধারাবাহিকতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)
মাহমুদ আশিক কবিরের সার্বিক তত্ত্বাবধানে শনিবার(১৩জুন) দুপুরে জলিরপাড় ইউনিয়নের দক্ষিণ জলিরপাড় থেকে গজারিয়া পর্যন্ত চলমান কার্পেটিং সড়কের দুই পাশে পাঁচ শতাধিক বৃক্ষের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। রোপণকৃত চারার মধ্যে রয়েছে ৩০০টি তালগাছ, ১০০টি নিমগাছ এবং ১০০টি সোনালু গাছ।

সংশ্লিষ্টরা জানান, সড়কের সৌন্দর্য বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ আবাসভূমি নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা
মাহমুদ আশিক কবির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের সার্বিক দিকনির্দেশনা ও আন্তরিক সহযোগিতায় মুকসুদপুর উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, এগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম একটি সবুজ ও পরিবেশবান্ধব মুকসুদপুর গড়ে তোলার যে প্রত্যয় ব্যক্ত করেছেন, উপজেলা প্রশাসন তা বাস্তবায়নে সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে।

মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে এবং সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের সার্বিক তত্ত্বাবধানে পরিবেশ রক্ষায় এ মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একটি সবুজ বাংলাদেশ গড়তে বিএনপির নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে কাজ করবে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু বলেন, সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের নেতৃত্বে মুকসুদপুরে উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও গুরুত্ব দেওয়া হচ্ছে। শুধু বৃক্ষরোপণ নয়, প্রতিটি গাছকে বাঁচিয়ে রাখার দায়িত্বও আমাদের সকলের।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মাহামুদুল হাসান, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা প্রভাস কুমার সাহা, উপজেলা সহকারী প্রকৌশলী আমিনুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রাকিবুল হাসান শুভ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়াদ উদ্দিন আহমেদ, জলিরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিভা মণ্ডল, কলিগ্রাম বঙ্গরত্ন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সমীর শাখারী, জলিরপাড় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলী আজগার মিয়া, ননীক্ষীর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃক্ষই পরিবেশের প্রাণ। একটি গাছ একটি প্রাণের সমান। পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি হ্রাস এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

স্থানীয়রা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের সক্রিয় ভূমিকা ও উপজেলা প্রশাসনের সমন্বিত উদ্যোগ মুকসুদপুরকে একটি সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব উপজেলায় পরিণত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category