• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
Headline
মধুপুরে কিশোরীদের ক্ষমতায়নে কারিতাসের ‘সংলাপ’ প্রকল্পের যাত্রা ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির অভিযোগ পুশইনের শঙ্কায় ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী কুমিল্লায় গত দুই মাসে ২৭ খু’ন, ১০৫ জনের অপমৃ’ত্যু পাঁচবিবিতে আর্জেন্টিনা দলকে সমর্থন জানিয়ে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত বেলাবোতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন দাউদকান্দিতে চু’রি, কসবায় মিলল মোটরসাইকেল; আ’টক ১ কোটালীপাড়ায় গৃহবধূকে পিটিয়ে হ’ত্যা’র অ’ভিযোগ,স্বামী পলাতক গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ নাসিরনগরের মহাখাল খালের শতবর্ষী সেতু এখন মৃ’ত্যু’ফাঁদ

দুর্গাপুরে নানা আয়োজনে বিশ্ব রক্তদাতা দিবস পালিত

নূর আলম,নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ১৫ জুন, ২০২৬

নেত্রকোনার দুর্গাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব রক্তদাতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার(১৪জুন) সকালে এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সংগঠনের স্বেচ্ছাসেবীরা দুর্গাপুরে একটি ব্লাড ব্যাংক স্থাপনের দাবি জানান।

পরে উপজেলা পরিষদ হলরুমে রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন গ্রুপের সর্বোচ্চ রক্তদাতাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনকে তাদের কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক দেওয়া হয়।

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সৈকত সরকারের সভাপতিত্বে এবং সাংবাদিক মামুন রণবীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমির পরিচালক পরাগ রিছিল, উপজেলা কৃষি কর্মকর্তা নিপা বিশ্বাস, কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, দুর্গাপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার, দুর্গাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ এবং দুর্গাপুর সাংবাদিক সমিতির আহ্বায়ক সজীম শাইনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশন দুর্গাপুরে মানবসেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সংগঠনটি মুমূর্ষু রোগীদের জরুরি মুহূর্তে রক্ত সরবরাহের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ক্রীড়ামূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। তারা ভবিষ্যতেও সংগঠনটির পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category