• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
Headline
শতাধিক জাতের ফলের সমাহারে নওগাঁয় তিনদিনব্যাপী ফল ও আম মেলা জামালগঞ্জে প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনও’র পরিচিতি সভা জয়পুরহাটে শিশু ধ’র্ষণে’র অভিযোগে যাবজ্জীবন কা’রাদণ্ড কুমিল্লা জিলা স্কুলে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ পাঁচবিবি পৌর বিএনপি’র ২ নেতা বহিস্কার বাগেরহাটের কচুয়ায় বিএনপি নেতা মানফুজের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ কুমিল্লা চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নি’হত-১ মৌলভীবাজারে হাওরে মাছ ধরতে গিয়ে আপন দুই ভাইসহ, নি’হত ৩ রঙে-গন্ধে মুখর পানছড়ির জাতীয় ফল মেলা, প্রদর্শনীতে ৬৫ জাতের ফল শ্রীমঙ্গলে ময়লার বাগাড় স্থানান্তর নিয়ে গোলটেবিল বৈঠক

জামালগঞ্জে প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনও’র পরিচিতি সভা

মো.শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি:
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদকের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, জনসেবা এবং স্থানীয় সমস্যাবলি নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল, জামালগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আহাদ, প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের জামালগঞ্জ সংবাদদাতা মো. শাহীন আলম, সাধারণ সম্পাদক ও দৈনিক যুগ-যুগান্তরের প্রতিনিধি মো. তাহের আহমেদ, সাংগঠনিক সম্পাদক নেহার দেবনাথ, প্রচার সম্পাদক ছাদিকুর রহমান স্বাধীন খান, কার্যনির্বাহী সদস্য পারভেজ মোশারফ, সিনিয়র সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপ, খন্দকার শহীদুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
মতবিনিময় সভায় সাংবাদিকরা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভূমি অফিস ও বিভিন্ন সরকারি দপ্তরের সেবার মানোন্নয়ন, দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধ, দালালচক্রের দৌরাত্ম্য রোধ, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিখাতের উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং জনদুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয় তুলে ধরেন। পাশাপাশি মাদক প্রতিরোধসহ বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে প্রশাসনের সক্রিয় ভূমিকার আহ্বান জানান।
এ সময় সাংবাদিকরা স্থানীয় সমস্যা সমাধান ও উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যম এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন এবং নবাগত ইউএনওকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক সাংবাদিকদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। তিনি উপজেলার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবার মান বৃদ্ধিতে সাংবাদিকসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
সভা শেষে জামালগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category