• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
Headline
বাগেরহাটে পাইলিং ছাড়াই সড়ক নির্মাণ, নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ জনপ্রত্যাশার বাজেটকে স্বাগত জানিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপির গণসমাবেশ মোরেলগঞ্জে বাস মালিক সমিতির অফিসে হা’মলা-চাঁদাবাজি অভিযোগে মামলা ৭ লাখ ২৮ হাজার টাকার জাল নোটসহ ঠাকুরগাঁওয়ে ৭ জন আটক কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সং’ঘর্ষে নি’হত-১ বাগেরহাটে সম্মিলিত ব্যবসায়িক সমিতির ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভা নাসিরনগরে রাস্তার পাশে ময়লার স্তূপ, বাড়ছে জনদুর্ভোগ কুলিয়ারচরে অ’পরাধ দমনে তৎপরতা, একদিনে ৬ জন আটক শতাধিক জাতের ফলের সমাহারে নওগাঁয় তিনদিনব্যাপী ফল ও আম মেলা জামালগঞ্জে প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনও’র পরিচিতি সভা

কুলিয়ারচরে অ’পরাধ দমনে তৎপরতা, একদিনে ৬ জন আটক

মুহাম্মদ কাইসার হামিদ,নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় অনন্য সাফল্য দেখিয়েছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় একদিনে
সাঁড়াশি চিরুনি অভিযান চালিয়ে মাদক কারবারি, মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত চোরসহ ৬ অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক, ছিনতাই, চুরি, ডাকাতি ও বিশেষ ক্ষমতা আইনে পূর্বের মোট ২৯টি মামলা রয়েছে। সফল এই অভিযানের নেতৃত্ব দিয়ে সর্বস্তরের মানুষের প্রশংসায় ভাসছেন কুলিয়ারচর থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস।

গত ১৭ জুন বুধবার সকালে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীনের দিক-নির্দেশনায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই সুজন বিশ্বাসের সাথে অংশ নেন এসআই গোলাম কবির বিশ্বাস, এএসআই আব্দুল লতিফ ও এএসআই লুৎফর রহমানসহ পুলিশের একটি চৌকস দল।

গ্রেফতারকৃতরা হলেন- কুলিয়ারচর পৌর এলাকার পূর্ব গাইলকাটা গ্রামের মৃত খুরশিদ মিয়ার ছেলে মাদক কারবারি মো. মঞ্জিল মিয়া (৬৫) ও একই গ্রামের মো. জয়নাল আবেদীনের ছেলে মো. আনোয়ার হোসেন (৪৮), ছয়সূতী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের এমাদ উদ্দিনের ছেলে কুখ্যাত মাদক কারবারি কালাম (৪৫), পৌর এলাকার চারারবন মহল্লার হারিছ মিয়ার ছেলে রাসেল মিয়া ওরফে লেবা (৩৫) এবং চুরি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি পশ্চিম আব্দুল্লাহপুর গ্রামের মৃত মোন্তাজ উদ্দিনের ছেলে রইচ উদ্দিন (৪০) ও ফাইজ উদ্দিনের ছেলে সজিব (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযান চলাকালে কুলিয়ারচর পৌরসভার মোড় পাকা রাস্তার ওপর থেকে ৩০০ গ্রাম গাঁজাসহ মঞ্জিল মিয়া ও আনোয়ার হোসেনকে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ৯ হাজার টাকা। জিজ্ঞাসাবাদে তারা বিক্রয়ের উদ্দেশ্যে মাদক রাখার কথা স্বীকার করায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কুলিয়ারচর থানায় একটি মামলা রুজু করা হয়। উল্লেখ্য, মঞ্জিল মিয়ার বিরুদ্ধে পূর্বে ৫টি মাদক ও ১টি বিশেষ ক্ষমতা আইনের মামলা রয়েছে এবং আনোয়ার হোসেনের বিরুদ্ধে চুরি ও ছিনতাইয়ের অভিযোগে ২টি মামলা রয়েছে।
মাদক সেবনের সময় নিজ এলাকা থেকে কুখ্যাত মাদক কারবারি কালামকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট
ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শবনম বুবলি
তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। কালামের বিরুদ্ধে আগে থেকেই মাদক, ডাকাতি ও ছিনতাইয়ের ১৩টি মামলা রয়েছে। অন্যদিকে মাদক সেবনের সময় নিজ এলাকা থেকে কুখ্যাত মাদক কারবারি রাসেল মিয়া ওরফে লেবাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শবনম বুবলি তাকেও ৩ মাসের সাজা প্রদান করেন। রাসেলের বিরুদ্ধেও পূর্বে ৬টি মাদক মামলা রয়েছে।
একই অভিযানে গ্রেফতারকৃত রইচ উদ্দিন ও সজিব চুরি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন।
পরে গ্রেফতারকৃত সকল আসামিকে ওইদিন কিশোরগঞ্জ জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
অনুসন্ধানে জানা যায়, কুলিয়ারচর থানায় যোগদানের পর থেকে বিগত ২০ মাসে প্রায় অর্ধশত মাদকবিরোধী সফল অভিযান পরিচালনা করেছেন এসআই সুজন বিশ্বাস। এসব অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধারসহ শতাধিক মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় এনেছেন তিনি। গড়ে প্রতি মাসে ৫ থেকে ৬টি সফল অভিযান পরিচালনা করছেন এই পুলিশ কর্মকর্তা। এলাকার সচেতন মহলের মতে, এসআই সুজন বিশ্বাসের মতো থানার প্রতিটি অফিসার যদি মাদকের বিরুদ্ধে এমন কঠোর অবস্থান নেন, তবে দ্রুতই কুলিয়ারচর মাদক ও অপরাধমুক্ত হবে।

অভিযানের বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীন বলেন, “কুলিয়ারচরকে অপরাধমুক্ত রাখতে আমাদের এই ধরনের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক না কেন, তাকে কোনো ছাড় দেওয়া হবে না।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category