নরসিংদীর বেলাবোতে বেলাবো প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার লাইলাতুল হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বিকাল ৪ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বেলাবো প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন নিলু, সাধারণ সম্পাদক আমিনুল হক,
সাবেক সভাপতি শেখ আব্দুল জলিল, সাহিত্য সংস্কৃতির বিষয়ক সম্পাদক রমজান আলী জুয়েল, কোষাধ্যক্ষ আলমগীর পাঠান, দপ্তর সম্পাদক আলী হোসেন, সদস্য মোঃ বাদল মিয়া, রেজাউল আলম বিল্পব, আবদুল্লাহ ফয়সাল, শাহীনুর আক্তার।