• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
Headline
সিকদার লেলিনের বিরুদ্ধে অপ’প্রচার, নিন্দা ও ক্ষোভ কুমিল্লা দাউদকান্দি হ’ত্যা মামলার আসামিসহ ৬ জন গ্রে’প্তার, ইয়াবা উদ্ধার বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন কুমিল্লা নির্বাচন অফিসে ভুয়া কর পরিদর্শকসহ দুই প্রতারক আটক ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত সাতক্ষীরায় সাংবাদিকদের সঙ্গে নবাগত রেঞ্জ ডিআইজির মতবিনিময় সভা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক রাজউকের ৬০ কোটি টাকার জমি প্রতিবন্ধী মজিবরের দখলে: অসহায় রাজউক সাতক্ষীরায় নবাগত রেঞ্জ ডিআইজিকে স্বাগত, জেলা পুলিশের কল্যাণ সভা স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

নান্দাইলের অর্পনের বড় সাফল্য, বিভাগীয় দলে সুযোগ

রফিকুল ইসলাম, নান্দাইল(ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

ময়মনসিংহের নান্দাইলের ক্রীড়াঙ্গনে বইছে আনন্দের জোয়ার। নান্দাইল পৌরসভার মাহিনুল আলম অর্পন ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর অনুর্ধ্ব-১৪ ময়মনসিংহ বিভাগীয় দলে খেলার সুযোগ পেয়েছে। একজন উদীয়মান ক্রিকেটার হিসেবে তার এই সাফল্যে এলাকায় প্রশংসার ঢল নেমেছে।

মাহিনুল আলম অর্পন নান্দাইল পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কমিশনার শাহ আলম হেলিম মাহিনের পুত্র। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি তার প্রবল আগ্রহ ও নিষ্ঠা তাকে আজ এই সম্মানজনক অবস্থানে নিয়ে এসেছে। কঠোর পরিশ্রম এবং নিয়মিত অনুশীলনের মাধ্যমে সে নিজেকে বিভাগীয় পর্যায়ে প্রমাণের সুযোগ করে নিয়েছে।

অর্পনের এই অর্জনে তার পরিবার ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা অত্যন্ত আনন্দিত। তার বাবা শাহ আলম হেলিম মাহিন ছেলের এই সাফল্যে সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন। তিনি আশা প্রকাশ করেন যে, অর্পন যেন তার প্রতিভা দিয়ে ভবিষ্যতে জাতীয় পর্যায়েও নান্দাইলের নাম উজ্জ্বল করতে পারে।

নান্দাইলের ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, অর্পনের এই সাফল্য স্থানীয় অন্যান্য খুদে খেলোয়াড়দেরও অনুপ্রাণিত করবে। বিভাগীয় দলে সুযোগ পাওয়া অর্পন এখন নিজেকে আগামী দিনের এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category