• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
Headline
দুর্গাপুরে নিরাপদে বসবাসের দাবিতে হিন্দু পরিবারের সংবাদ সম্মেলন গোপালগঞ্জ ছাড়া দেশের সব জেলায় জুলাই পদযাত্রা করবে এনসিপি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারে গণমিছিল কুমিল্লায় উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে: মন্ত্রী জাকারিয়া তাহের সুমন শায়েস্তাগঞ্জে সাবেক নারী ইউপি সদস্য হত্যা মামলায় ফারুক গ্রেপ্তার মৌলভীবাজারে শ্রীমঙ্গলে মা’দক প্রতিরোধে সচেতনতামুলক সভা সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়ালাইসিস ইউনিট স্থাপন হবে-স্বাস্থ্যমন্ত্রী পাঁচবিবিতে অসদুপায় অবলম্বনের দায়ে দুই পরীক্ষার্থী বহিস্কার গোপালগঞ্জে সাড়ে ৩শ শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ আমাকে বৃক্ষ হিসেবে রোপন করুন,আমি আপনাদের ফল দিবো, মেয়র প্রার্থী

কুলিয়ারচরে ফরিদপুর ইউপিতে চেয়ারম্যান প্রার্থী পারভেজের গণসংযোগ

মুহাম্মদ কাইসার হামিদ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ২৭ জুন, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা না হলেও কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ৭নং ফরিদপুর ইউনিয়নে পুরোদমে বইছে নির্বাচনী হাওয়া। ইতোমধ্যে ব্যানার, পোস্টার ও বিলবোর্ড সাঁটিয়ে সম্ভাব্য চেয়ারম্যান ও সদস্য পদপ্রার্থীরা এলাকায় নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ের অঙ্গীকার নিয়ে ফরিদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ব্যাপক গণসংযোগে নেমে পড়েছেন মো. জিল্লুর রহমান ভূঞা (পারভেজ)।

গত ৩০ মে শুক্রবার ফরিদপুর ইউনিয়নের নিজ এলাকা হাজী সাবু সরকার বাড়ি বাইতুননূর জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে সর্বস্তরের মুসল্লিদের দোয়া ও সমর্থন নিয়ে আসন্ন ৭নং ফরিদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা ঘোষণা করেন তিনি। এর পর থেকেই তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা ও গণসংযোগ শুরু করেন।

বিগত বেশ কয়েকদিন ধরে মো. জিল্লুর রহমান ভূঞা (পারভেজ) ফরিদপুর ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও বাজারের অলিগলি, পাড়ায় পাড়ায় গিয়ে সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল ও ভাব বিনিময় করছেন, খোঁজখবর নিচ্ছেন এবং নিজের পরিচিতি সম্বলিত লিফলেট বিতরণ করছেন।

তারই অংশ হিসেবে গত ২৩ জুন ফরিদপুর ইউনিয়নের খিদিরপুর চক বাজারে লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগ করেন এই চেয়ারম্যান পদপ্রার্থী। খিদিরপুর চক বাজারের প্রাণচঞ্চল ও উৎসবমুখর পরিবেশে সর্বস্তরের মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় সাধারণ ভোটারদের পাশাপাশি বহু সামাজিক যোগাযোগ মাধ্যমের (ফেসবুক) শুভাকাঙ্ক্ষী ও বন্ধুদের সঙ্গেও তাঁর সরাসরি কুশল বিনিময় হয়।

মো. জিল্লুর রহমান ভূঞা (পারভেজ) ফরিদপুর হাজী সাবু সরকার বাড়ির মরহুম সৈয়দ উল্ল্যাহ ভূঞা ও মিসেস রহিমা খাতুন দম্পত্তির ছেলে। তিনি ঢাকাস্থ ফ্রেন্ডস কনসালটেন্সী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক, পরামর্শক (কনসালটেন্ট)।

এ বিষয়ে নিজের অনুভূতি প্রকাশ করে চেয়ারম্যান পদপ্রার্থী মো. জিল্লুর রহমান ভূঞা (পারভেজ) বলেন, “খিদিরপুর চক বাজারের মানুষ যেভাবে আমাকে ভালোবেসে আপন করে নিয়েছেন, তাতে আমি সত্যিই আপ্লুত ও কৃতজ্ঞ। আমি খিদিরপুর, আলালপুর ও মাটিকাটাসহ পুরো ফরিদপুর ইউনিয়নের মানুষের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা চেয়েছি। তারা আমাকে পাশে থাকার যে আশ্বাস দিয়েছেন, তা আমার পথচলাকে আরও মসৃণ করবে। সাধারণ মানুষের এই অকৃত্রিম ভালোবাসাই আমার মূল শক্তি।”

এলাকার মানুষের মুখে এমন হাসিমুখ ও ভালোবাসা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করে তিনি ফরিদপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার জন্য সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category