• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
Headline
দুর্গাপুরে নিরাপদে বসবাসের দাবিতে হিন্দু পরিবারের সংবাদ সম্মেলন গোপালগঞ্জ ছাড়া দেশের সব জেলায় জুলাই পদযাত্রা করবে এনসিপি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারে গণমিছিল কুমিল্লায় উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে: মন্ত্রী জাকারিয়া তাহের সুমন শায়েস্তাগঞ্জে সাবেক নারী ইউপি সদস্য হত্যা মামলায় ফারুক গ্রেপ্তার মৌলভীবাজারে শ্রীমঙ্গলে মা’দক প্রতিরোধে সচেতনতামুলক সভা সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়ালাইসিস ইউনিট স্থাপন হবে-স্বাস্থ্যমন্ত্রী পাঁচবিবিতে অসদুপায় অবলম্বনের দায়ে দুই পরীক্ষার্থী বহিস্কার গোপালগঞ্জে সাড়ে ৩শ শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ আমাকে বৃক্ষ হিসেবে রোপন করুন,আমি আপনাদের ফল দিবো, মেয়র প্রার্থী

গোপালগঞ্জে নবনির্বাচিত বিএনপিপন্থী জেলা আইনজীবী সমিতির পরিচিতি সভা

মো.শান্ত শেখ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ১ জুলাই, ২০২৬

গোপালগঞ্জে বিএনপিপন্থী নবনির্বাচিত জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জুলাই) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে আদালতের বিজ্ঞ বিচারকবৃন্দের সাথে এই মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
​অনুষ্ঠানে গোপালগঞ্জের বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোহাম্মদ সামছুল হক সহ জেলা আদালতের সকল স্তরের বিজ্ঞ বিচারক এবং আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যকরী কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।
​পরিচিতি সভায় বিজ্ঞ বিচারকবৃন্দের মধ্য থেকে বক্তব্য রাখেন, সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ সৈয়দ আরাফাত হোসেন, শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক মোহাম্মদ মোরশেদ আলম এবং ল্যান্ড সার্ভে আপীল ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) মোঃ রেজাউল করিম।
​বক্তব্যে বিচারকবৃন্দ নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান এবং আইনের শাসন প্রতিষ্ঠা ও বিচারপ্রার্থী মানুষের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে বার ও বেঞ্চের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান।
​আইনজীবী সমিতির নেতৃবৃন্দের মধ্য থেকে বক্তব্য রাখেন, নবনির্বাচিত সভাপতি কাজী আবুল খায়ের, সহ-সভাপতি মোঃ ফরহাদ মোল্লা, সহ-সভাপতি মোঃ মঈনুল হাসান মৃধা এবং সাধারণ সম্পাদক এন্তেখাফ আলম সেলিম।
​নেতৃবৃন্দ তাদের বক্তব্যে আদালতের মর্যাদা রক্ষা এবং বিচার ব্যবস্থার সার্বিক উন্নয়নে বিচারকবৃন্দের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। একই সাথে তারা বারের সকল আইনজীবীদের পেশাগত মানোন্নয়ন ও কল্যাণে নিরলসভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।
​উল্লেখ্য, গত ২৩ মে ২০২৬ তারিখে গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির এই কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সকল ১৬ টি পদে বিএনপিপন্থি আইনজীবীরা বিজয়ী হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category