• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
Headline
দুর্গাপুরে নিরাপদে বসবাসের দাবিতে হিন্দু পরিবারের সংবাদ সম্মেলন গোপালগঞ্জ ছাড়া দেশের সব জেলায় জুলাই পদযাত্রা করবে এনসিপি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারে গণমিছিল কুমিল্লায় উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে: মন্ত্রী জাকারিয়া তাহের সুমন শায়েস্তাগঞ্জে সাবেক নারী ইউপি সদস্য হত্যা মামলায় ফারুক গ্রেপ্তার মৌলভীবাজারে শ্রীমঙ্গলে মা’দক প্রতিরোধে সচেতনতামুলক সভা সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়ালাইসিস ইউনিট স্থাপন হবে-স্বাস্থ্যমন্ত্রী পাঁচবিবিতে অসদুপায় অবলম্বনের দায়ে দুই পরীক্ষার্থী বহিস্কার গোপালগঞ্জে সাড়ে ৩শ শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ আমাকে বৃক্ষ হিসেবে রোপন করুন,আমি আপনাদের ফল দিবো, মেয়র প্রার্থী

কমরেড অণিমা সিংহের আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান

নূর আলম , নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

বাংলাদেশের কৃষক আন্দোলনের অন্যতম নেত্রী, বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ কৃষক সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক কমরেড অণিমা সিংহের ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে স্মরণসভা ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জুলাই) বিকেলে কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘরের হলরুমে বাংলাদেশ কৃষক সমিতি দুর্গাপুর উপজেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষক সমিতির সভাপতি আ. মালেক সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোরশেদ আলমের সঞ্চালনায় স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ও কমরেড মণি সিংহ এবং কমরেড অণিমা সিংহের একমাত্র সন্তান কমরেড ডা. দিবালোক সিংহ।

এ সময় বক্তব্য দেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, সহকারী সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উদীচী শিল্পীগোষ্ঠী দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি শামছুল আলম খান, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন উপজেলা কমিটির সভাপতি অবনী কান্ত হাজং, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি উপজেলা কমিটির সভাপতি আজিমউদ্দিন, বাংলাদেশ যুব ইউনিয়ন উপজেলা কমিটির সভাপতি রমজান আলী সরকার এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন উপজেলা কমিটির সভাপতি আহাদ মিয়া।

বক্তারা বলেন, কমরেড অণিমা সিংহ আজীবন কৃষক-শ্রমিকসহ মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং শোষণ-বঞ্চনার বিরুদ্ধে সংগ্রাম করেছেন। তাঁর আদর্শ ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে সবাইকে কাজ করার আহ্বান জানান তারা।

স্মরণসভার আগে কমরেড অণিমা সিংহের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সিপিবি, বাংলাদেশ কৃষক সমিতি, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি, বাংলাদেশ যুব ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, উদীচী শিল্পীগোষ্ঠী ও বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন দুর্গাপুর উপজেলা কমিটির পক্ষ থেকে পৃথকভাবে শ্রদ্ধা জানানো হয়।

উল্লেখ্য, ১৯৮০ সালের ২৯ জুন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর ১ জুলাই কমরেড অণিমা সিংহ মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category