ময়মনসিংহের ৪৩নং নান্দাইল রোড প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন-কল্পে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২ জুলাই) সকাল ১১ ঘটিকায় স্কুল প্রাঙ্গণে উক্ত অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় গাংগাইল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে ও অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি ইমামুল হক চন্দের সঞ্চালনায় বক্তব্য রাখেন ডক্টর তোফায়েল আহমেদ খসরু, নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি এনামুল হক বাবুল, নান্দাইল উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নাজমুল হাসান, বিএনপি নেতা আলী আসলাম ভূঁইয়া,গাংগাইল ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ডাঃ সাইফুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম আঞ্জু,ইউপি সদস্য গোলাম মিয়া সহ প্রমুখ।
উক্ত সমাবেশে অভিভাবক সহ এলাকার স্থানীয় দলীয় নেতৃবৃন্দ ও বরেণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।