• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
Headline
দুর্গাপুরে নিরাপদে বসবাসের দাবিতে হিন্দু পরিবারের সংবাদ সম্মেলন গোপালগঞ্জ ছাড়া দেশের সব জেলায় জুলাই পদযাত্রা করবে এনসিপি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারে গণমিছিল কুমিল্লায় উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে: মন্ত্রী জাকারিয়া তাহের সুমন শায়েস্তাগঞ্জে সাবেক নারী ইউপি সদস্য হত্যা মামলায় ফারুক গ্রেপ্তার মৌলভীবাজারে শ্রীমঙ্গলে মা’দক প্রতিরোধে সচেতনতামুলক সভা সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়ালাইসিস ইউনিট স্থাপন হবে-স্বাস্থ্যমন্ত্রী পাঁচবিবিতে অসদুপায় অবলম্বনের দায়ে দুই পরীক্ষার্থী বহিস্কার গোপালগঞ্জে সাড়ে ৩শ শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ আমাকে বৃক্ষ হিসেবে রোপন করুন,আমি আপনাদের ফল দিবো, মেয়র প্রার্থী

নাগেশ্বরীতে খেলাধুলার মান উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

মো. নুরনবী সরকার, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

নাগেশ্বরীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে খেলাধুলার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের শারীরিক-মানসিক বিকাশের লক্ষ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। কুড়িগ্রাম-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ আনোয়ারুল ইসলামের সৌজন্যে এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়নে এই সামগ্রী বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২ জুলাই )২০২৬ খ্রি. সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে নাগেশ্বরী উপজেলা প্রশাসনের আয়োজনে এক উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব এইচ. এম. খোদাদাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫ কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য জনাব মোঃ আনোয়ারুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এবং সুস্থ ও সবল নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। পাঠ্যপুস্তকের পাশাপাশি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ক্রীড়া চর্চা অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।

আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিবৃন্দ উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ক্রিকেট ব্যাট, ফুটবলসহ বিভিন্ন উন্নত মানের ক্রীড়া সামগ্রী তুলে দেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category