• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
Headline
দুর্গাপুরে নিরাপদে বসবাসের দাবিতে হিন্দু পরিবারের সংবাদ সম্মেলন গোপালগঞ্জ ছাড়া দেশের সব জেলায় জুলাই পদযাত্রা করবে এনসিপি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারে গণমিছিল কুমিল্লায় উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে: মন্ত্রী জাকারিয়া তাহের সুমন শায়েস্তাগঞ্জে সাবেক নারী ইউপি সদস্য হত্যা মামলায় ফারুক গ্রেপ্তার মৌলভীবাজারে শ্রীমঙ্গলে মা’দক প্রতিরোধে সচেতনতামুলক সভা সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়ালাইসিস ইউনিট স্থাপন হবে-স্বাস্থ্যমন্ত্রী পাঁচবিবিতে অসদুপায় অবলম্বনের দায়ে দুই পরীক্ষার্থী বহিস্কার গোপালগঞ্জে সাড়ে ৩শ শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ আমাকে বৃক্ষ হিসেবে রোপন করুন,আমি আপনাদের ফল দিবো, মেয়র প্রার্থী

কুলাউড়ায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলার আওতাধীন কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে আগামী মেয়াদের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম। উদ্বোধক ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি শ্রী আশু রঞ্জন দাশ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী মহিম দে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু এবং সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল।
সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডাঃ অরুণাভ দে সভাপতি এবং অজয় দাস সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
পরে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার সদর উপজেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক ঐক্য বজায় রাখতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category