• শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
Headline
কালীগঞ্জে ১৭ কোটি টাকার দৃষ্টি নন্দন সহ ৩টি প্রকল্পের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নারী মা’দক ব্যবসায়ী গ্রে’ফতার কর্মসংস্থান সৃষ্টিতে নতুন কলকারখানা ও বিনিয়োগ বাড়ানো হচ্ছে রাণীনগরে দিনেদুপুরে শতবর্ষী বৃদ্ধাকে রশি দিয়ে বেঁধে দু’র্ধর্ষ চুরি উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি এডুকেশন এক্সপো ও আইইএলটিএস-অ্যাসেট প্রজেক্টের ব্যাচসমূহের বিদায় অনুষ্ঠান রাণীনগর-সান্তাহার সড়কে দুর্ঘ’টনায় নি’হত ১, আ’হত ৬ ২২ বছর পর পতিসর মানুষের মন মাতিয়ে গেলেন- মির্জা ফখরুল হবিগঞ্জে তিন থানায় ওসি রদবদল, নতুন দায়িত্বে তিন কর্মকর্তা ঠাকুরগাঁওয়ে ই’য়াবাসহ তিন মা’দক কা’রবারি গ্রে’ফতার

ধানের শীষে ভোট দিয়ে জনগণ সরকারকে হলুদ কার্ড দেখাবে-দুলু

প্রতিনিধি :
প্রকাশকাল : শনিবার, ২৮ এপ্রিল, ২০১৮

গাজীপুর সিটি নির্বাচনে ২০ দলীয় জোট প্রার্থী হাসান উদ্দিন সরকাররে পক্ষে নির্বাচনী গণসংযোগ কালে বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কদ্দুস তালুকদার দুলু বলেছেন, আমরা বিশ্বস করি- আওয়ামী দু:শাসন, নিপিড়ন ও নির্যাতনের বিরুদ্ধে গাজীপুর ও খুলনার জনগণ ধানের শীষকে রায় দিবে। এই রায়ের মাধ্যমে জনগণ বেগম খালেদা জিয়াকে মুক্ত করে জেলখানা থেকে বের করে নিয়ে আসবেন। এই নির্বাচন আমাদের কাছে হলুদ কার্ড। আগামী ১৫ মে গাজীপুর ও খুলনার জনগণ সরকারকে হলুদ কার্ড দেখাবে। আর এই হলুদ কার্ডের পরে যে নির্বাচন আসবে সেখানে আমরা সরকারকে লাল কার্ড দেখাব। মানুষ লাল কার্ডের অপেক্ষায় আছে।
শনিবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের হাতিমারা এলাকায় গাজীপুর সিটি নির্বাচনে ২০ দলীয় জোট তথা বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকাররে পক্ষে নির্বাচনী গণসংযোগ করতে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি সরকারের সমালোচনা করেন।
দুলু আরো বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে আটকিয়ে রাখা হয়েছে। পাশাপাশি দেশের আইন-শৃঙ্খলার যে অবস্থা, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নাই। নিরাপত্তার অভাবে মানুষ স্বাভাবিক জীবন যাপন করতে পারছে না।
এসময়ে অন্যদের মধ্যে অভিনেতা ও বিএনপি নেতা বাবুল আহমেদ, গাজীপুর জেলা বিএনপির সাহিত্যা ও প্রকাশনা সম্পাদক শওকত হোসেন সরকার উপস্থিত ছিলেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category