• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
Headline
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড পানছড়িতে বিএনপির সাংগঠনিক সভা, তৃণমূলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হ’ত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হ/ত্যা, ছেলে আটক রামপালে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় ছেলে নি’হ’ত, বাবা আহত কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু

দীর্ঘ ৩২ বছরের অপেক্ষার অবসান: নিজস্ব ঠিকানায় হালুয়াঘাট প্রেসক্লাব

এম,এ মালেক, হালুয়াঘাট(ময়মনসিংহ)প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

দীর্ঘ ৩২ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নিজস্ব স্থায়ী ঠিকানায় যাত্রা শুরু করল হালুয়াঘাট প্রেসক্লাব। ১৯৯২ সালে প্রতিষ্ঠার পর থেকে ভাড়া ভবনে কার্যক্রম পরিচালনা করে আসছিলেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। নিজস্ব স্থায়ী ঠিকানা পেয়ে উচ্ছ্বসিত সাংবাদিকরা।
​শুক্রবার (৩ জুলাই) বিকেলে হালুয়াঘাট-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় নবনির্মিত এই ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
​উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হালুয়াঘাট প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী জুলমত,সহ-সভাপতি এম এ খালেক, সাধারণ সম্পাদক রফিকুল্লাহ চৌধুরী মানিক, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক বাবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মিশু,সহ- যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান রাজু, সাংগঠনিক সম্পাদক এম,এ মালেক এবং ক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন। উদ্বোধন শেষে বিশেষ দোয়া ও মোনাজাতে প্রেসক্লাবের উত্তরোত্তর সফলতা, সাংবাদিকদের পেশাগত সমৃদ্ধি এবং সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।
​নিজস্ব ঠিকানা পাওয়ার অনুভূতি প্রকাশ করে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল্লাহ চৌধুরী মানিক বলেন, “একটি নিজস্ব ভবনের জন্য আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলাম। আজ সেই স্বপ্ন পূরণ হলো। এই নতুন ভবন আমাদের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে। এখন থেকে স্থানীয় সমস্যা ও উন্নয়নের খবর আরও নির্ভুলভাবে জনগণের কাছে পৌঁছে দিতে আমরা আরও সচেষ্ট থাকব।”
​প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী জুলমত আয়োজনের সাথে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আমরা সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের সেবা করার চেষ্টা করি। নিজস্ব ভবন পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। ক্লাবের এই অগ্রযাত্রাকে আরও বেগবান করতে আমরা স্থানীয় সবার সার্বিক সহযোগিতা প্রত্যাশা করি।”
​দীর্ঘদিনের এই সীমাবদ্ধতা কাটিয়ে নিজস্ব ভবনে স্থানান্তরিত হওয়ায় স্থানীয় সংবাদকর্মীদের মাঝে নতুন করে কর্মচাঞ্চল্য লক্ষ্য করা গেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category