• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
Headline
দুর্গাপুরে নিরাপদে বসবাসের দাবিতে হিন্দু পরিবারের সংবাদ সম্মেলন গোপালগঞ্জ ছাড়া দেশের সব জেলায় জুলাই পদযাত্রা করবে এনসিপি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারে গণমিছিল কুমিল্লায় উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে: মন্ত্রী জাকারিয়া তাহের সুমন শায়েস্তাগঞ্জে সাবেক নারী ইউপি সদস্য হত্যা মামলায় ফারুক গ্রেপ্তার মৌলভীবাজারে শ্রীমঙ্গলে মা’দক প্রতিরোধে সচেতনতামুলক সভা সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়ালাইসিস ইউনিট স্থাপন হবে-স্বাস্থ্যমন্ত্রী পাঁচবিবিতে অসদুপায় অবলম্বনের দায়ে দুই পরীক্ষার্থী বহিস্কার গোপালগঞ্জে সাড়ে ৩শ শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ আমাকে বৃক্ষ হিসেবে রোপন করুন,আমি আপনাদের ফল দিবো, মেয়র প্রার্থী

দুর্গাপুরে ক্ষেতমজুরদের দাবি-দাওয়া নিয়ে গ্রাম সভা

নূর আলম, নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ৪ জুলাই, ২০২৬

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের পশ্চিম কৃষ্ণেরচর গ্রামে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির উদ্যোগে এক গ্রাম সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির দুর্গাপুর উপজেলা কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কমরেড ডা. দিবালোক সিংহ। তিনি ক্ষেতমজুরদের ন্যায্য মজুরি, কর্মসংস্থানের নিশ্চয়তা, সামাজিক নিরাপত্তা, শ্রম অধিকারসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে তিনি ক্ষেতমজুরদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ ও সংগঠিত হওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির নেত্রকোনা জেলা সাংগঠনিক সম্পাদক রুপন কুমার সরকার। এছাড়া বক্তব্য রাখেন দুর্গাপুর উপজেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি আজিম উদ্দিন এবং সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সহ-সম্পাদক নজরুল ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন শ্রমিক নেতা রিপন মিস্ত্রি এবং সঞ্চালনা করেন ক্ষেতমজুর নেতা নুরুল ইসলাম।

গ্রাম সভায় স্থানীয় ক্ষেতমজুর ও কৃষিশ্রমিকরা অংশ নিয়ে তাঁদের বিভিন্ন সমস্যা, দাবি-দাওয়া ও করণীয় সম্পর্কে মতামত তুলে ধরেন। বক্তারা বলেন, ক্ষেতমজুরদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, জীবনমানের উন্নয়ন এবং সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category