• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
Headline
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারে গণমিছিল কুমিল্লায় উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে: মন্ত্রী জাকারিয়া তাহের সুমন শায়েস্তাগঞ্জে সাবেক নারী ইউপি সদস্য হত্যা মামলায় ফারুক গ্রেপ্তার মৌলভীবাজারে শ্রীমঙ্গলে মা’দক প্রতিরোধে সচেতনতামুলক সভা সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়ালাইসিস ইউনিট স্থাপন হবে-স্বাস্থ্যমন্ত্রী পাঁচবিবিতে অসদুপায় অবলম্বনের দায়ে দুই পরীক্ষার্থী বহিস্কার গোপালগঞ্জে সাড়ে ৩শ শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ আমাকে বৃক্ষ হিসেবে রোপন করুন,আমি আপনাদের ফল দিবো, মেয়র প্রার্থী মানুষের সুখ-দুঃখের বার্তা বয়ে বেড়ান নির্বাক জামিল টুঙ্গিপাড়ায় ভুয়া কাজীর বিরুদ্ধে অবৈধভাবে বিয়ে রেজিস্ট্রির অভিযোগ

গোপালগঞ্জে সাড়ে ৩শ শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ

মো.শান্ত শেখ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ৪ জুলাই, ২০২৬

গোপালগঞ্জে ৪টি স্কুলের ৩ শত ৫০জন শিক্ষার্থীদের মাঝে স্কুলের বিতরণ করেছে শিক্ষানুরাগী মো: টিপু সুলতান। সরদ উপজেলার হরিদাসপুর ইউনিয়নের ৪ টি স্কুলের শিক্ষার্থীদের মাঝে এ স্কুল ড্রেসবিরতন করে।
আজ শনিবার (৪ জুলাই) দুপুরে হরিদাসপুর ইউনিয়নের শিক্ষানুরাগে টিপু সুলতানের নিজ বাড়িতে এ স্কুল ড্রেস বিতরণ করা হয়।

হরিদাস পুরি ইউনিয়ন বিএনপির সভাপতি সাহিনুর ইসলাম বুলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে স্কুল ড্রেস তুলে দেন গোপালগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ডাক্তার কে এম বাবর।

আড়পাড়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, হরিদাসপুর সপ্তপল্লী উচ্চ বিদ্যালয়, হরিদাসপুর রয়েল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ও ৩৪নং পূর্ব আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩শত ৫০ জন শিক্ষার্থীদের নিজ নিজ স্কুলের ড্রেস ম্যাচিং করে তাদের মধ্যে বিতরণ করা হয়।

স্কুল ড্রেস বিতরণ করে প্রধান অতিথি সংসদ সদস্য ডাক্তার কে এম বাবর বলেন, দরিদ্র শিক্ষার্থীদের পাশে থেকে একটু সহায়তা করলে তারা অনেক ভালো রেজাল্ট করবে। এই শিশুরা আগামীতে গোপালগঞ্জের এমি হবে, বিসিএস ক্যাডার হবে। তাদের পাশে দাড়ান এবং শিক্ষার্থীদের মাদক থেকে দুরে রাখুন।

এসময় সাবেক সরকারি বঙ্গবন্ধু কলেজ প্রিন্সিপাল প্রফেসর এম হাই, সরদ উপজেলার বিএনপির সভাপতি শহিদুল ইসলাম লেলিন, হরিদাসপুর ইউনিয়ন বিএনপি সভাপতি শাহিনুর ইসলাম বুলা, বক্তব্য রাখেন। এছাড়া জেলা ও উপজেলা বিএনপি’র এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category