• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
Headline
উখিয়ার কোনাপাড়ায় বন্যার্তদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ পোরশার সমাবেশে কড়া হুঁশিয়ারি, বঙ্গোপসাগরেও পালানোর জায়গা পাবেন না, নাসির উদ্দিন পাটোয়ারী প্রধান মন্ত্রীর ত্রান তহবিলে এক মাসের সন্মানী ভাতা দেওয়ার ঘোষণা এমপি সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ের দুই শিক্ষার্থী বৃত্তি পেয়েছে বাঘাইছড়িতে বন্যাকবলিত ৬ শতাধিক মানুষের পাশে মারিশ্যা জোন বিজিবি কুলিয়ারচরে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের ম’র’দেহ উদ্ধার ডোমারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন সহ নি’হত ৪ কুয়াকাটা বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘লাইন্ড সার্জনফিশ’ হালুয়াঘাটে মা’দক’বিরোধী অভিযান: ছাত্রদল নেতাসহ ৩ জনের কা’রাদ’ণ্ড

নীলফামারীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নি’হত ২

তপন দাস , নীলফামারী প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ৬ জুলাই, ২০২৬

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় পল্লী বিদ্যুতের লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) সকাল ১১ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পাকারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন, নীলফামারী সদর উপজেলার কালিতলা এলাকার দারিকা চন্দ্র রায়ের ছেলে জয়ন্ত রায় (২৬) এবং একই উপজেলার সুঠিপাড়া এলাকার মেহের উদ্দিনের ছেলে মুমিন (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পাকারমাথা এলাকায় পল্লী বিদ্যুতের একটি লাইনের মেরামতকাজ চলছিল। এ সময় বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না করেই দুই শ্রমিক খুঁটিতে উঠে কাজ শুরু করে। কাজ চলাকালীন হঠাৎ তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের দাবি, বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে কাজ পরিচালনা করা হলে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। ঘটনাটি ঘিরে এলাকায় নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

কিশোরগঞ্জ পল্লী বিদ্যুতায়ন অফিসের এ জিএম রুম্মন ইসলাম বলেন, ওই এলাকায় বিদ্যুতের নতুন ৩৩ কেবি লাইন নির্মানের জন্য পোল (খুঁটি) স্থাপনের কাজ করছিল। নিহত শ্রমিকরা লাইন সাটডাউন না নিয়ে খুঁটি স্থাপনের সময় এই দূর্ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।”

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category