শিরোনাম :
হবিগঞ্জের হাওরাঞ্চলে টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। এতে জেলার হাজার হাজার কৃষক তাদের একমাত্র বোরো ফসল হারানোর শঙ্কায় পড়েছেন। ‎ ‎বুধবার (২৯ এপ্রিল) দুপুরে বানিয়াচং উপজেলার সুজাতপুরের দত্তগাঁও এলাকায় খোয়াই নদীর বাঁধ ভেঙে ও উপচে পানি হাওরে প্রবেশ করে। এতে মুহূর্তের মধ্যে শত শত একর ফসলি জমি প্লাবিত হয়। ‎ ‎জেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল হক জানান, ভারী বর্ষণে ইতোমধ্যে প্রায় ৫ হাজার হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে। এখনো প্রায় ৩০ শতাংশ ধান কাটার বাকি রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়া অনুকূলে না থাকলে অবশিষ্ট ফসলও পুরোপুরি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। ‎ ‎জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ছায়েদুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হবিগঞ্জে ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঝুঁকিপূর্ণ বাঁধগুলো নিয়মিত পর্যবেক্ষণে রাখা হচ্ছে বলে তিনি জানান। ‎ ‎সরেজমিনে বানিয়াচং, আজমিরীগঞ্জ ও লাখাই উপজেলার বিভিন্ন হাওরে দেখা গেছে, কৃষকরা কোমর ও বুকসমান পানিতে নেমে ধান কাটছেন। কোথাও ছোট নৌকা ব্যবহার করে কাটা ধান নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। তবে বাতাসে ধানগাছ পড়ে যাওয়ায় ফসল সংগ্রহে বাড়তি সময় ও শ্রম ব্যয় হচ্ছে। ‎ ‎ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, পানি বৃদ্ধির বিষয়ে আগাম সতর্কতা যথেষ্ট না থাকায় তারা প্রস্তুতি নিতে পারেননি। অনেক এলাকায় কাটা ধান পানিতে ভিজে নষ্ট হওয়ার ঝুঁকিতে রয়েছে। ‎ ‎কৃষি বিভাগ জানিয়েছে, নিচু এলাকার ধান দ্রুত কাটার জন্য কৃষকদের নির্দেশনা দেওয়া হচ্ছে। তবে শ্রমিক সংকট, শুকানোর জায়গা ও পরিবহন ব্যবস্থার অভাবে ফসল ঘরে তুলতে কৃষকদের হিমশিম খেতে হচ্ছে। ‎ ‎বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে হাওরাঞ্চলের কৃষি অর্থনীতি বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। জ্বালানি সংকটে বিপাকে মোটরসাইকেল মেকানিকরা, স্থবির পার্টস ব্যবসা অষ্টগ্রামে হাওরে ধান ডুবল শিলাবৃষ্টিতে, ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসন ও বিএনপি ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস চুনারুঘাটে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু বাগেরহাটে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ গোসাইরহাটে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার মির্জাপুরে ধান কাটার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু কুড়িগ্রামের চিকিৎসকের বাড়িতে চুরি, অগ্নিসংযোগ, ৫০ লাখ টাকার ক্ষতি
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

ভেড়ামারায় এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত

অন্তর আহম্মেদ সম্রাট / ৪৪৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

স্টাফ রিপোর্টার :

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার এ.এস.এম.পি মাধ্যমিক বিদ্যালয় এসএসসি ও এসএসসি ভোকেশনাল ২০২৫ সালের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে  ।

মঙ্গলবার (১৭ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে কৃতকার্য শিক্ষার্থীদের এ  সম্মাননা ও উৎসাহ প্রদান করা হয়।

প্রধান শিক্ষক মোছাঃ রোখসানা সুলতানা এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জনাব শাহরিয়ার আহমেদ। বিশেষ অতিথি ছিলেন অভিভাবক সদস্য জনাব খলিলুর রহমান, সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন গঠনে অধ্যবসায়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বজায় রাখার আহ্বান জানান। বক্তারা বলেন, পরিবার ও শিক্ষকের অবদানই একজন শিক্ষার্থীর সফলতার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি।

প্রধান অতিথি জনাব শাহরিয়ার আহমেদ তাঁর বক্তব্যে বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। শুধু পরীক্ষায় পাস করলেই যথেষ্ট নয়, তাদের ভালো মানুষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবেও গড়ে উঠতে হবে। বর্তমান প্রতিযোগিতার যুগে টিকে থাকতে হলে জ্ঞান অর্জনের পাশাপাশি মূল্যবোধ, দেশপ্রেম এবং পরিবেশ সচেতনতা থাকতে হবে। তোমাদের প্রতিটি কাজে যেন মানুষের উপকার হয়, সেই চেতনা নিয়ে পথ চলা শুরু করতে হবে। এই সফলতা যেন তোমাদের আত্মতুষ্টিতে না ভোগায়, বরং ভবিষ্যতের পথে আরও ভালো করার প্রেরণা জোগায়।

তিনি আরও বলেন, বিদ্যালয় শুধু পড়ালেখার স্থান নয়, এটি মানবিক গুণাবলি অর্জনের ক্ষেত্রও। শিক্ষকরা কেবল পাঠ্যপুস্তক শেখান না, তারা জীবন গঠনের দীক্ষাও দেন। সাফল্যের এই মঞ্চ থেকে তোমাদের পরিবার, শিক্ষক ও সমাজের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে।

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের সুন্দর্য বন্ধনে বিদ্যালয়ের মাঝে ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয়। পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়। চারা বিতরণের সময় শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষার্থীদের গাছ রোপণ করে তার যত্ন নেওয়ার আহ্বান জানানো হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

হবিগঞ্জের হাওরাঞ্চলে টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। এতে জেলার হাজার হাজার কৃষক তাদের একমাত্র বোরো ফসল হারানোর শঙ্কায় পড়েছেন। ‎ ‎বুধবার (২৯ এপ্রিল) দুপুরে বানিয়াচং উপজেলার সুজাতপুরের দত্তগাঁও এলাকায় খোয়াই নদীর বাঁধ ভেঙে ও উপচে পানি হাওরে প্রবেশ করে। এতে মুহূর্তের মধ্যে শত শত একর ফসলি জমি প্লাবিত হয়। ‎ ‎জেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল হক জানান, ভারী বর্ষণে ইতোমধ্যে প্রায় ৫ হাজার হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে। এখনো প্রায় ৩০ শতাংশ ধান কাটার বাকি রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়া অনুকূলে না থাকলে অবশিষ্ট ফসলও পুরোপুরি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। ‎ ‎জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ছায়েদুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হবিগঞ্জে ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঝুঁকিপূর্ণ বাঁধগুলো নিয়মিত পর্যবেক্ষণে রাখা হচ্ছে বলে তিনি জানান। ‎ ‎সরেজমিনে বানিয়াচং, আজমিরীগঞ্জ ও লাখাই উপজেলার বিভিন্ন হাওরে দেখা গেছে, কৃষকরা কোমর ও বুকসমান পানিতে নেমে ধান কাটছেন। কোথাও ছোট নৌকা ব্যবহার করে কাটা ধান নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। তবে বাতাসে ধানগাছ পড়ে যাওয়ায় ফসল সংগ্রহে বাড়তি সময় ও শ্রম ব্যয় হচ্ছে। ‎ ‎ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, পানি বৃদ্ধির বিষয়ে আগাম সতর্কতা যথেষ্ট না থাকায় তারা প্রস্তুতি নিতে পারেননি। অনেক এলাকায় কাটা ধান পানিতে ভিজে নষ্ট হওয়ার ঝুঁকিতে রয়েছে। ‎ ‎কৃষি বিভাগ জানিয়েছে, নিচু এলাকার ধান দ্রুত কাটার জন্য কৃষকদের নির্দেশনা দেওয়া হচ্ছে। তবে শ্রমিক সংকট, শুকানোর জায়গা ও পরিবহন ব্যবস্থার অভাবে ফসল ঘরে তুলতে কৃষকদের হিমশিম খেতে হচ্ছে। ‎ ‎বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে হাওরাঞ্চলের কৃষি অর্থনীতি বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।