• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
Headline
উখিয়ার কোনাপাড়ায় বন্যার্তদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ পোরশার সমাবেশে কড়া হুঁশিয়ারি, বঙ্গোপসাগরেও পালানোর জায়গা পাবেন না, নাসির উদ্দিন পাটোয়ারী প্রধান মন্ত্রীর ত্রান তহবিলে এক মাসের সন্মানী ভাতা দেওয়ার ঘোষণা এমপি সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ের দুই শিক্ষার্থী বৃত্তি পেয়েছে বাঘাইছড়িতে বন্যাকবলিত ৬ শতাধিক মানুষের পাশে মারিশ্যা জোন বিজিবি কুলিয়ারচরে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের ম’র’দেহ উদ্ধার ডোমারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন সহ নি’হত ৪ কুয়াকাটা বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘লাইন্ড সার্জনফিশ’ হালুয়াঘাটে মা’দক’বিরোধী অভিযান: ছাত্রদল নেতাসহ ৩ জনের কা’রাদ’ণ্ড

কোটালীপাড়ায় সাংবাদিক জুয়েলের বিরুদ্ধে চাঁ’দাবাজি মা’মলা

মো.শান্ত শেখ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ৮ জুলাই, ২০২৬

গোপালগঞ্জের কোটালীপাড়ায় কর্মরত বিতর্কিত সাংবাদিক মনিরুজ্জামান জুয়েলের বিরুদ্ধে অনৈতিকভাবে চাঁদা দাবি অভিযোগে আদালতে মামলা এবং মিথ্যা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সরকার ও ঠিকাদার প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৮ জুন) বিকেল ৩টায় কোটালীপাড়া উপজেলা রিপোর্টার্স ক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ভুক্তভোগী ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স জাকাউল্লা অ্যান্ড ব্রাদার্স প্রতিষ্ঠানের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিনিধি ইয়াছিন মিয়া।

সংবাদ সম্মেলনে ইয়াছিন মিয়া জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে কোটালীপাড়া উপজেলার সিকির বাজার হতে চিত্র পাড়া এলাকা পর্যন্ত ১২৬৫ মিটারের একটি সড়ক মেরামত কাজের দায়িত্ব পায় তাদের প্রতিষ্ঠান। কাজ চলাকালীন সময়ে স্থানীয় সাংবাদিক মনিরুজ্জামান জুয়েল তাদের কাছে এসে অনৈতিকভাবে ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মিডিয়ায় সম্পূর্ণ ভুল ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে গুজব ছড়ায় সাংবাদিক জুয়েল।
এই ঘটনার প্রেক্ষিতে ইয়াছিন মিয়া বাদী হয়ে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে সাংবাদিক মনিরুজ্জামান জুয়েলকে বিবাদী করে একটি চাঁদাবাজি মামলা দায়ের করে।

এর আগে কোটালীপাড়া উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মো. ফয়েজ খন্দকার উক্ত সড়কটি সরজমিনে পরিদর্শন ও তদন্ত করেন।
তদন্ত শেষে তিনি গণমাধ্যমকর্মীদের জানান, সড়ক নির্মাণে কোনো ধরনের ত্রুটি বা অনিয়ম পাওয়া যায়নি।
ভুক্তভোগী ঠিকাদারি প্রতিষ্ঠানটি এই অপপ্রচার ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রশাসনের নিকট সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছে।

সংবাদ সম্মেলনে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category