• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
Headline
উখিয়ার কোনাপাড়ায় বন্যার্তদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ পোরশার সমাবেশে কড়া হুঁশিয়ারি, বঙ্গোপসাগরেও পালানোর জায়গা পাবেন না, নাসির উদ্দিন পাটোয়ারী প্রধান মন্ত্রীর ত্রান তহবিলে এক মাসের সন্মানী ভাতা দেওয়ার ঘোষণা এমপি সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ের দুই শিক্ষার্থী বৃত্তি পেয়েছে বাঘাইছড়িতে বন্যাকবলিত ৬ শতাধিক মানুষের পাশে মারিশ্যা জোন বিজিবি কুলিয়ারচরে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের ম’র’দেহ উদ্ধার ডোমারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন সহ নি’হত ৪ কুয়াকাটা বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘লাইন্ড সার্জনফিশ’ হালুয়াঘাটে মা’দক’বিরোধী অভিযান: ছাত্রদল নেতাসহ ৩ জনের কা’রাদ’ণ্ড

গোপালগঞ্জে কুরিয়ার অফিসে অভিযান, ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ

মো.শান্ত শেখ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ১১ জুলাই, ২০২৬

গোপালগঞ্জ শহরের একটি কুরিয়ার সার্ভিসের অফিসে অভিযান চালিয়ে প্রায় ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ করেছে পুলিশ। জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ লাখ টাকা। এ ঘটনায় নকল সিগারেট সরবরাহকারী চক্রের সদস্যদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।

শনিবার (১১ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের বিসিক শিল্পনগরীর ব্রিজ এলাকায় অবস্থিত এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে অভিযান চালায় গোপালগঞ্জ সদর থানা পুলিশ।

গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ছয়টি কার্টনে রাখা দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ করা হয়। প্রাথমিকভাবে জব্দ করা এসব সিগারেটের বাজারমূল্য প্রায় পাঁচ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, সাতক্ষীরা ও খুলনা থেকে গোপালগঞ্জের পাঁচ ব্যবসায়ীর নামে কুরিয়ারের মাধ্যমে সিগারেটগুলো পাঠানো হয়েছিল। পণ্যের মূল্য ঢাকার উত্তরা অফিসে পরিশোধের কথা ছিল। তবে চালান নিতে আসা ব্যবসায়ীদের প্রতিনিধিরা কুরিয়ার অফিসে পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যান। তাদের পরিচয় নিশ্চিত করতে কাজ চলছে।

অভিযানের নেতৃত্ব দেওয়া এসআই আলমগীর হোসেন বলেন, “জব্দ করা সিগারেটগুলো নকল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ চালানের সঙ্গে জড়িত ব্যক্তি, প্রকৃত মালিক এবং সরবরাহকারী চক্রকে শনাক্তে তদন্ত চলছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় সূত্র বলছে, কুরিয়ার সার্ভিস ব্যবহার করে বিভিন্ন সময় অবৈধ পণ্য পরিবহনের অভিযোগ উঠলেও এমন বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দের ঘটনা এ এলাকায় বিরল। বিষয়টি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী সরবরাহ নেটওয়ার্কের অন্যান্য সদস্যদেরও নজরদারিতে এনেছে।

পুলিশ জানিয়েছে, জব্দ করা সিগারেট পরীক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর পাশাপাশি এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category