• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
Headline
উখিয়ার কোনাপাড়ায় বন্যার্তদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ পোরশার সমাবেশে কড়া হুঁশিয়ারি, বঙ্গোপসাগরেও পালানোর জায়গা পাবেন না, নাসির উদ্দিন পাটোয়ারী প্রধান মন্ত্রীর ত্রান তহবিলে এক মাসের সন্মানী ভাতা দেওয়ার ঘোষণা এমপি সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ের দুই শিক্ষার্থী বৃত্তি পেয়েছে বাঘাইছড়িতে বন্যাকবলিত ৬ শতাধিক মানুষের পাশে মারিশ্যা জোন বিজিবি কুলিয়ারচরে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের ম’র’দেহ উদ্ধার ডোমারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন সহ নি’হত ৪ কুয়াকাটা বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘লাইন্ড সার্জনফিশ’ হালুয়াঘাটে মা’দক’বিরোধী অভিযান: ছাত্রদল নেতাসহ ৩ জনের কা’রাদ’ণ্ড

মধুপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আলকামা সিকদার,টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ১১ জুলাই, ২০২৬

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুলাই) বিকেলে টাঙ্গাইলের মধুপুর রানী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবল টুর্ণামেন্টটি উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক এডভোকেট ওবায়দুল হক নাসির।
মধুপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি নঈম উদ্দীন এর সভাপতিত্বে এমসয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোছাম্মদ লায়লা আন্জুমান বানু, ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান, মধুপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) একে এম ফজলুল হক, মধুপুর উপজেলা বিএনপি সভাপতি জাকির হোসেন সরকার, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক নাছির উদ্দিন,পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিম্স,ঘাটাইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল,উপজেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম রফিক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি রিজভী আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করেন মধুপুর উপজেলা দল ও ঘাটাইল উপজেলা।
আয়োজকরা জানান জেলার বিভিন্ন উপজেলার অংশগ্রহণে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের মাধ্যমে তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদকসহ সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে ইতিবাচক ভূমিকা রাখা হবে। খেলায় মধুপুর একাদশকে হারিয়ে ঘাটাইল একাদশ ১ গোলে বিজয়ী হন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category