শিরোনাম :
টুঙ্গিপাড়ায় সরকারি জমি দখল করে পাকা স্থাপনা—প্রশাসনের নীরবতায় প্রশ্নের ঝড় শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭ জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, ড. আসিফ মিজান বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরুর দাবিতে মানববন্ধন ভৈরবে গভীর রাতে বাড়িঘর ভাঙচুর, লুটপাট; থানায় অভিযোগ ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি মহাসড়ক অবরুদ্ধ কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক গোপালগঞ্জে বৃদ্ধ নাহিদা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার জেলা পুলিশের নজরদারিতে ৯ হাজার লিটার জ্বালানি তেল জব্দ হার্টে ছিদ্র নিয়ে জন্ম—৮ মাসের মুনতাসীরকে বাঁচাতে পরিবারের আকুতি
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

Khandaker Jalal uddin / ১১০ Time View
Update : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

দৌলতপুরে ঢাকার উত্তরার দিয়া বাড়িতে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তে
নিহত রজনীর দাফন সম্পন্ন

। দৌলতপুর প্রতিনিধিঃকুষ্টিয়ার দৌলতপুরের উপজেলাসদর সংলগ্ন সাদিপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী জহুরুল ইসলামের স্ত্রী রজনী খাতুন(৪০)সোমবার ঢাকার উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়। নিহত রজনীর লাশ ঢাকা থেকে লাশ বাহী গাড়ীতে মঙ্গলবার ভোরে সাদিপুর এসেপৌঁছালে এখানে হৃদয় বিদায়ক দৃশ্যের অবতারণা হয় এবং তাকে এক নজর দেখার এলাকাবাসীভীড় জমায়। এদিকে মঙ্গলবার সকাল ৯ টায় সাদিপুর গোরস্থানে নামাজে জানাজা শেষ তাকে
দাফন করা হয়। এতে উপজেলা প্রশাসনের দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃআব্দুল্লাহ সিদ্দিকী উপস্থিত ছিলেন। এছাড়া ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহসর্বস্তরের মানুষ অংশ নেয়।

নিহত রজনী সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে তার মেয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী ঝুম ঝুম কে সেখানে আনতে যান সে বিধ্বস্ত
বিমানেবিস্ফোরণের সময় তার মাথার খুলি উড়ে যায়। ঢাকায় তার পরিবারের সদস্যরাহাসপাতালে অনেক খোজা খুঁজি শেষে রাতে সাড়ে ৯ টার দিকে ঢাকার সি এম এইচ হাসপাতালথেকে তার লাশ সনাক্ত সহ উদ্ধার করে।

নিহত সজনীর পিতার বাড়ি পার্শ্ববর্তী গাংনী থানার মঠ মোড়ায়।তার পিতা মোঃ আব্দুল হামিদ গাংনির মঠ মোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও আলমডাঙ্গা হার্দী কলেজে কর্মরত। নিহত রজনী খাতুনের স্বামী দৌলতপুরে সাদিপুর গ্রামের মৃত হজমুদ্দিনের ছেলে ঢাকার ব্যবসায়ী মোহাম্মদ জহুরুল ইসলাম এর স্ত্রী তার দুই ছেলে ও এক মেয়ে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মেয়ে ঝুমঝুম ও পুত্র রোহান।
প্রতিদিনের মতো মেয়েকে আনতে গিয়ে দুর্ঘটনায় পতিত হন সে। বিমান বিধ্বস্তে নিহত দৌলতপুরের ব্যবসায়ী জহুরুল ইসলামের স্ত্রী রজনী সহ নিহতদের শোকসন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর শোক প্রকাশ করে শোক ও সমবেদনা জ্ঞাপন করে এ ঘটনায় আহতদের
সুস্থতা কামনা করেছেন দৌলতপুর থানা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category