• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
Headline
কুমিল্লায় ১শত কেজি গাজাসহ আটক-২ কুমিল্লায় সাংবাদিকদের অবস্থান কর্মসূচি, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম কোটালীপাড়ায় সাংবাদিক জুয়েলের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের ঘোষণা ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মর্মান্তিক মৃ’ত্যু কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় চুরির ঘটনায় পুলিশের জালে ৪ আসামি কাশিয়ানীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে মৌলভীবাজারে রাজপথে এইচএসসি পরীক্ষার্থীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেট কারে ইয়াবা, আটক ৩ গোপালগঞ্জে ১৬ জুলাইকে ঘিরে কঠোর নিরাপত্তা, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন ভূরুঙ্গামারীতে মোটরসাইকেলের ধাক্কায় এলজিইডির নারী কর্মী নি’হত, আ’হত ১

নবীগঞ্জে মাদ্রাসা প্রিন্সিপালের বিরুদ্ধে দু’র্নীতি ও অর্থ আ’ত্ম’সাতের অভিযোগ

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের মাধবপুর আলীম মাদ্রাসার প্রিন্সিপাল হুমায়ুনুর রহমান লেখনের বিরুদ্ধে সরকারি নির্দেশনা অমান্য সহ বিভিন্ন অনিয়ম দূর্ণীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। জানাযায়, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসুচির আওতায় গত ২৯ জুন মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ করার নির্দেশনা দিয়ে গত ২৫ শে জুন প্রজ্ঞাপন জারি করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। কিন্তু সরকারের গুরুত্বপূর্ণ নির্দেশনা থাকলেও উক্ত কর্মসুচী পালন না করে উল্টো বৃক্ষ রোপন বাবদ সরকারি বরাদ্দের টাকা আত্মসাত করার অভিযোগ উঠেছে প্রিন্সিপাল হুমায়ুনের বিরুদ্ধে।

অপরদিকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে গত ২৯ জুলাই অর্ধ বার্ষিকী পরীক্ষা স্থগিত করে তা ১৬ জুলাই বৃহস্পতিবারের মধ্যে নেওয়ার নির্দেশনা থাকলেও সরকারি সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্থগিতকৃত তারিখেই পরীক্ষা নেন প্রিন্সিপাল হিমায়ুনুর রহমান লেখন।

এতে, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী ও সচেতন মহল বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্তপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category