ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাঙ্গীনার পার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই, ২০২৬) দুপুরে হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন— উপজেলার গাঙ্গীনার পার এলাকার বাসিন্দা হেলাল উদ্দিন ও জসিম উদ্দিন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গাঙ্গীনার পার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনরত অবস্থায় হেলাল উদ্দিন ও জসিম উদ্দিনকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৬ মাসের কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনার সময় হালুয়াঘাট থানা পুলিশের একটি দল সহায়তা প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ জানান, মাদক নির্মূলে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে। দণ্ডপ্রাপ্তদের আইনি প্রক্রিয়া শেষে কারাগারে পাঠানো হয়েছে।