• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
Headline
কুমিল্লায় শিশু নি’র্যা’তন মা’মলায় বিল্লালের মৃ’ত্যু’দণ্ড, ১ লাখ টাকা জরিমানা সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন কুমিল্লায় ১শত কেজি গাজাসহ আটক-২ কুমিল্লায় সাংবাদিকদের অবস্থান কর্মসূচি, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম কোটালীপাড়ায় সাংবাদিক জুয়েলের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের ঘোষণা ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মর্মান্তিক মৃ’ত্যু কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় চুরির ঘটনায় পুলিশের জালে ৪ আসামি কাশিয়ানীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে মৌলভীবাজারে রাজপথে এইচএসসি পরীক্ষার্থীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেট কারে ইয়াবা, আটক ৩

আজমল ভূইয়ার স্মরণে নজীব উদ্দিন খান কলেজে স্মরণসভা

আলমগীর পাঠান, নরসিংদী প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

শহীদ মুক্তিযোদ্ধা নজীব উদ্দিন খান কলেজের আজীবন দাতা সদস্য এবং যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজমল ভূইয়ার স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৫ জুলাই) বুধবার সকালে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ​শহীদ মুক্তিযোদ্ধা নজীব উদ্দিন খান কলেজের উদ্যোগে কলেজ মিলনায়তনে এই স্মরণ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, গভর্নিং বডির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​আলোচনা সভায় বক্তারা মরহুম মোহাম্মদ আজমল ভূইয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। দেশের স্বাধীনতা যুদ্ধে তাঁর বীরত্বপূর্ণ অবদান এবং যুদ্ধাহত হওয়ার ত্যাগকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করা হয়।

বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা আজমল ভূইয়া শুধু দেশের বীর সন্তানই ছিলেন না, বরং শহীদ মুক্তিযোদ্ধা নজীব উদ্দিন খান কলেজের আজীবন দাতা সদস্য হিসেবে শিক্ষার আলো ছড়াতেও অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর এই নিঃস্বার্থ অবদান কলেজ কর্তৃপক্ষ ও এলাকাবাসী চিরকাল স্মরণ রাখবে।

শহীদ মুক্তিযোদ্ধা নজীব উদ্দিন খান কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মো:সাজ্জাদ হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন শহীদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খান কলেজের সাবেক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ শ্রীমান্ত লাল পাল,বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী হাজী মোঃ রহমত আলি মোল্লা,বেলাবো উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন্নাহার আমিনা,বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার সাধারণ সম্পাদক নাজরীন হক হেনা,লিগ্যাল এইড সম্পাদক রোকসানা আক্তার, সমাজ সেবক মোঃ মিজানুর রহমান,৫নং ওর্য়াড বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার’সহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী, গভর্নিং বডির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​স্মরণ সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশের স্বাধীনতা ও কল্যাণে অবদান রাখা সকল শহীদের আত্মার শান্তি এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category