• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
Headline
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড পানছড়িতে বিএনপির সাংগঠনিক সভা, তৃণমূলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হ’ত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হ/ত্যা, ছেলে আটক রামপালে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় ছেলে নি’হ’ত, বাবা আহত কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু

কাশিয়ানীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

মো.শান্ত শেখ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করার প্রতিবাদে গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আজ বুধবার (১৫ জুলাই) দুপুর ২ টায় কাশিয়ানী উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের আয়োজনে, প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে কাশিয়ানী উপজেলা বিএনপির কার্যালয়ে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা মোল্যা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিমসহ উপজেলা স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ দেশের বিভিন্ন স্থানে পুনরায় নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। যেকোনো মূল্যে এ অপশক্তিকে প্রতিহত করা হবে। দেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করার যেকোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সদা প্রস্তুত রয়েছে। তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে যেকোনো ধরনের অপতৎপরতা রুখে দেওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category