• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
Headline
কুমিল্লায় শিশু নি’র্যা’তন মা’মলায় বিল্লালের মৃ’ত্যু’দণ্ড, ১ লাখ টাকা জরিমানা সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন কুমিল্লায় ১শত কেজি গাজাসহ আটক-২ কুমিল্লায় সাংবাদিকদের অবস্থান কর্মসূচি, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম কোটালীপাড়ায় সাংবাদিক জুয়েলের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের ঘোষণা ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মর্মান্তিক মৃ’ত্যু কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় চুরির ঘটনায় পুলিশের জালে ৪ আসামি কাশিয়ানীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে মৌলভীবাজারে রাজপথে এইচএসসি পরীক্ষার্থীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেট কারে ইয়াবা, আটক ৩

কোটালীপাড়ায় সাংবাদিক জুয়েলের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের ঘোষণা

মো. শান্ত শেখ,নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সড়ক নির্মাণকাজে অনিয়মের সংবাদ প্রকাশকে কেন্দ্র করে দৈনিক আমার দেশ, ডেইলি পোস্ট পত্রিকার কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি ও কোটালীপাড়া সাংবাদিক ফোরামের সভাপতি মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির মামলাকে “ভুল সিদ্ধান্ত” আখ্যায়িত করে তা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জাকাউল্লাহ এন্ড ব্রাদার্স লিমিটেডের স্থানীয় প্রতিনিধি ও মামলার বাদী ইয়াসিন হোসেন।
বুধবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৩টায় গোপালগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে ইয়াসিন হোসেন বলেন, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার শিকির বাজার স্কাউট ভবন থেকে পূর্ব চিত্রাপাড়া পর্যন্ত সড়কের রক্ষণাবেক্ষণ কাজে অনিয়মের অভিযোগ তুলে গত ৬ জুলাই দৈনিক আমার দেশ ও ডেইলি পোস্ট পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদ প্রকাশের পর তিনি ক্ষুব্ধ হয়ে ৭ জুলাই গোপালগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেন।
তিনি বলেন, আমি উপলব্ধি করেছি যে,
মামলাটি ছিল ভুল বোঝাবুঝির ফল। সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। তাই আমি মামলাটি প্রত্যাহারের ঘোষণা দিচ্ছি এবং আইনানুগ প্রক্রিয়ায় তা প্রত্যাহারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, “সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের সঙ্গে আমার কোনো ধরনের চাঁদাবাজি বা অর্থ দাবির ঘটনা ঘটেনি।
প্রসঙ্গত, গত ৬ জুলাই দৈনিক আমার দেশ অনলাইনে “কোটালীপাড়ায় সড়ক নির্মাণে অনিয়ম, কার্পেটিং উঠে যাওয়ার ভিডিও ভাইরাল” শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সড়ক নির্মাণকাজের বিভিন্ন অনিয়ম, নিম্নমানের কার্পেটিং এবং কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলে ধরা হয়।
ওই প্রতিবেদন প্রকাশের একদিন পর, ৭ জুলাই, জাকাউল্লাহ এন্ড ব্রাদার্স লিমিটেডের স্থানীয় প্রতিনিধি ইয়াসিন গোপালগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category