• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
Headline
পাঁচবিবিতে চেয়ারম্যান পুত্র লাবিবের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ তিস্তা মহাপরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর চীন সফর ব্যর্থ: নাহিদ ইসলাম কক্সবাজারে বিজিবির ৪ অভিযানে ২.০৭ লাখ ইয়াবা উদ্ধার, আটক ৭ সাতক্ষীরায় জলবায়ু বাস্তুচ্যুত বস্তিবাসীর ন্যায্য অধিকার দাবিতে মানববন্ধন আইনজীবী ফোরামকে স্বীকৃতির দাবিতে সাতক্ষীরায় মিছিল-সমাবেশ সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ‘জুলাই শহিদ দিবস’ পালিত নাজিম উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ সাতক্ষীরায় শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব-২০২৬ উদযাপিত অষ্টগ্রামে পুলিশের অভিযান: গাঁজাসহ দুই মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার

হবিগঞ্জে যৌথ অভিযানে উদ্ধার ২৪ বন্যপাখি, প্রাকৃতিক আবাসে অবমুক্ত

স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বন বিভাগ, সাতছড়ি সহ-ব্যবস্থাপনা কমিটি (সিএমসি) ও পুলিশের যৌথ অভিযানে ২৪টি বন্যপাখি উদ্ধার করা হয়েছে। উদ্ধার শেষে পাখিগুলো তাদের প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। উদ্ধার হওয়া পাখির মধ্যে রয়েছে ৩টি টিয়াপাখি, ৪টি শালিক, ৬টি ঘুঘু, ৬টি ডাহুক, ১টি কোড়া, ১টি বালিহাঁস ও ৩টি ময়না।

বন বিভাগ সূত্র জানায়, অভিযানের সময় পাখি শিকারে জড়িত কয়েকজনের বাধার মুখে পড়তে হলেও উদ্ধার কার্যক্রম অব্যাহত রাখা হয়। পরে ডাহুক, কোড়া ও বালিহাঁস শাহজাহানপুর এলাকার কাটেঙ্গা বিলে এবং টিয়াপাখি, শালিক, ঘুঘু ও ময়নাগুলো সাতছড়ি জাতীয় উদ্যানের গভীর বনে অবমুক্ত করা হয়।
সাতছড়ি সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম আবুল বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে পাখিগুলো উদ্ধার করা হয়। বন ও বন্যপ্রাণী সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
সাতছড়ি জাতীয় উদ্যানের রেঞ্জ কর্মকর্তা মোবারক হোসেন বলেন, বন্যপ্রাণী শিকার, আটক কিংবা পোষা বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। উদ্ধার করা পাখিগুলো স্বাস্থ্য পরীক্ষা শেষে উপযুক্ত পরিবেশে অবমুক্ত করা হয়েছে।

অভিযানে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, সাতছড়ি সহ-ব্যবস্থাপনা কমিটির সদস্য, পুলিশ এবং স্থানীয় সহযোগীরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category