• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
Headline
কক্সবাজারে বিজিবির ৪ অভিযানে ২.০৭ লাখ ইয়াবা উদ্ধার, আটক ৭ সাতক্ষীরায় জলবায়ু বাস্তুচ্যুত বস্তিবাসীর ন্যায্য অধিকার দাবিতে মানববন্ধন আইনজীবী ফোরামকে স্বীকৃতির দাবিতে সাতক্ষীরায় মিছিল-সমাবেশ সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ‘জুলাই শহিদ দিবস’ পালিত নাজিম উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ সাতক্ষীরায় শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব-২০২৬ উদযাপিত অষ্টগ্রামে পুলিশের অভিযান: গাঁজাসহ দুই মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার অষ্টগ্রামে ই’য়াবাসহ মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার নওগাঁয় শুরু হয়েছে শ্রীশ্রী জগন্নাথ দেবের ৯ দিনব্যাপী রথযাত্রা

সাতক্ষীরায় শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব-২০২৬ উদযাপিত

মামুন,সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব-২০২৬ উপলক্ষে অদ্য ১৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে সাতক্ষীরা শহরের ঐতিহ্যবাহী মায়ের বাড়ি মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা, বর্ণাঢ্য আয়োজন ও আনন্দঘন পরিবেশে রথযাত্রা মহোৎসব উদযাপিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মিজ্ কাউসার আজিজ এবং অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব আবু সালেহ মোঃ আশরাফুল আলম।

অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় রথযাত্রা মহোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৌহার্দ্য, সহনশীলতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের এই ঐতিহ্যকে সমুন্নত রাখতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি আরও উল্লেখ করেন, সাতক্ষীরা জেলা পুলিশ সকল ধর্মের মানুষের নিরাপদ, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদযাপন নিশ্চিত করতে সর্বদা সতর্ক, আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ। সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও আইনের শাসন প্রতিষ্ঠায় জেলা পুলিশ সবসময় জনগণের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category