• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
Headline
টুঙ্গিপাড়ায় ষ’ড়য’ন্ত্রের শিকার নিজাম শেখের পরিবার চাঁপাইনবাবগঞ্জে ‘পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধন কালীগঞ্জে ইয়াবাসেবী ও বিক্রেতাসহ এক নারীসহ ছয়জনের কারাদণ্ড হবিগঞ্জে বন্যাদুর্গত চার শতাধিক মানুষের পাশে জেলা পুলিশের চিকিৎসাসেবা সিএন্ডবি বাজারে ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল চকরিয়ায় বন্যার্তদের মাঝে বিজিবির উদ্যোগে ১৫শত খাদ্য সহায়তা বিতরণ কোস্ট গার্ডের অভিযানে মহেশখালীতে মিন্টু বাহিনীর প্রধান গ্রেপ্তার নারীর ক্ষমতায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: পাঁচবিবিতে প্রতিমন্ত্রী আব্দুল বারী সোনাহাট বন্দরে পোল্ট্রি দোকানের আড়ালে ইয়াবা বিক্রি পাঁচবিবিতে চেয়ারম্যান পুত্র লাবিবের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ

কালীগঞ্জে ইয়াবাসেবী ও বিক্রেতাসহ এক নারীসহ ছয়জনের কারাদণ্ড

মো.মুক্তাদির হোসেন, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

তিনজনকে তিন মাস করে এবং তিনজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

কালীগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করে ইয়াবাসেবী ও বিক্রেতাসহ এক নারীসহ ছয়জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) মোবাইল কোর্ট পরিচালনা করে এই দণ্ডাদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সারওয়ার (লিমা)।

দণ্ডপ্রাপ্তরা হলেন কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও এলাকার মৃত ওহিদ সিকদারের মেয়ে এবং রবিউলের স্ত্রী তাছলিমা বেগম, মৃত আমজাদ আলীর ছেলে ইব্রাহিম এবং মৃত তারা মিয়ার ছেলে রবিউল। এ ছাড়া মোক্তারপুর ইউনিয়নের দিগুয়া এলাকার মোশাররফ হোসেনের ছেলে মিঠুন, মৃত আয়েত আলীর ছেলে মানিক মিয়া ও মৃত রফিজ উদ্দিনের ছেলে আরিফুল ইসলামকে ও একই দণ্ড দেওয়া হয়। তারা সকলেই মাদকাসক্ত।

পুলিশ ও মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও এবং মোক্তারপুর ইউনিয়নের সাওরাইদ বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। শুক্রবার তাদের মোবাইল কোর্টে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সারওয়ার (লিমা) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় বালীগাঁও এলাকার তিনজনকে তিন মাস করে এবং মোক্তারপুর ইউনিয়ন এর দিগুয়া এলাকার তিনজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সারওয়ার (লিমা) আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category