• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
Headline
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড পানছড়িতে বিএনপির সাংগঠনিক সভা, তৃণমূলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হ’ত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হ/ত্যা, ছেলে আটক রামপালে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় ছেলে নি’হ’ত, বাবা আহত কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু

হালুয়াঘাটের ই’য়াবা সেবনের ছবি ভাইরাল একজনকে কু’পিয়ে জ’খম

এম এ মালেক, হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধুরাইল ইউনিয়নের কাওলারা গ্রামের মৃত সমর আলীর পুত্র মো. লিটন মিয়া(৪৮) এর ইয়াবা সেবনের একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়।
এ ঘটনায় উত্তর ধুরাইল এলাকার মৃত আবু আসাদের পুত্র মো. এমদাদুল হক মুকুল (৪০) কে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। ঘটনার পর এমদাদুলের ছোট ভাই মো. রোকন মিয়া গত ১৬ জুলাই হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে ৪ জনের নাম উল্লেখ করে হালুয়াঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় বিবাদীরা হলেন, কাওলারা গ্রামের মো. রুবেল মিয়া(৩৫), মো. লিটন মিয়া (৪৮), মো. আজাহার(৩০) ও মো. আ. মতিন(৫০)।
অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে লিটন মিয়ার ইয়াবা সেবনের একটি ছবি ভাইরাল হওয়ার পর থেকেই লিটন মিয়াসহ অভিযুক্তরা মো. এমদাদুল হক মুকুল’কে দোষারোপ করে আসছিলো। পাশাপাশি সে সহ উল্লেখিত বিবাদীগণ হত্যার হুমকিও দিচ্ছিলো। গত ১৫ ই জুলাই রাত সাড়ে বারোটার দিকে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার উদ্দেশ্যে এমদাদুল হক মুকুল স্থানীয় ধুরাইল বাজারের একটি দোকানে যাওয়া মাত্রই বিবাদীগণ তার উপর হামলা করে কুপিয়ে জখম করে। এ ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হালুয়াঘাট ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
অভিযোগকারী মো. রোকন মিয়া দাবি করেন, এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।
তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফেরদৌস আলম বলেন, আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। এ ঘটনায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category