• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
Headline
মৌলভীবাজার থেকে প্রকাশিত দৈনিক স্বাধীনতার চেতনা পত্রিকার প্রথম বর্ষপূর্তি উদযাপন হালুয়াঘাটে জমি দখলের চেষ্টা ও রাস্তা বন্ধ করে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে পুকুরে কিশোরের ম’রদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য আটক ২ ৩ দফা দাবিতে ঠাকুরগাঁও সুগার মিল শ্রমিকদের বিক্ষোভ ও কর্মবিরতি ৪৭টি হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে মালিকদের দিল রাঙ্গামাটি পুলিশ ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় দুর্ভোগ, ক্ষতিগ্রস্তদের পাশে পৌরসভা; স্থায়ী সমাধানের আশ্বাস ইউএনও বিয়ানীবাজারে অবাধ ভরাটে জলাবদ্ধতা ও পরিবেশ বিপর্যয়, কার্যকর পদক্ষেপের দাবি কুলিয়ারচরে জুয়েল হত্যা নিয়ে ক্ষোভ: ন্যায়বিচারের দাবিতে উক্তাল বড়চারাবাসী সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

হালুয়াঘাটে ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে পৌর প্রশাসক

এম এ মালেক, হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ২০ জুলাই, ২০২৬

জনগণের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে ময়মনসিংহের হালুয়াঘাট পৌরসভার ৭ নং ওয়ার্ডের মডেল মসজিদসংলগ্ন ক্ষতিগ্রস্ত রাস্তাটি সরেজমিনে পরিদর্শন করেছেন পৌরসভার প্রশাসক জাকিয়া সুলতানা রোজি। ​ সোমবার (২০ জুলাই) দুপুরে পৌর শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটি পরিদর্শনে যান তিনি। ​স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার ৭ নং ওয়ার্ডের মডেল মসজিদসংলগ্ন রাস্তাটি পূর্ব দিকে উত্তর খয়রাকুড়ির ৭ নং ওয়ার্ড পর্যন্ত চলে গেছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটির বেহাল দশা সৃষ্টি হয়েছে। পুরো রাস্তা জুড়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে পানি ও কাদা জমে থাকায় সাধারণ মানুষের চলাচল প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে এই দুর্ভোগ চরমে পৌঁছায়। স্কুল-কলেজের শিক্ষার্থী, বয়স্ক ও নারীসহ স্থানীয় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হয় এই পথে যাতায়াত করতে গিয়ে। ​সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডে ভোগান্তি চরমে ​রাস্তাটির বেহাল দশার কারণে সম্প্রতি বড় ধরনের একটি দুর্ঘটনার শিকার হন শ্যামল চৌহান। গত ১৬ জুলাই বৃহস্পতিবার বিকেলে স্থানীয় বাসিন্দা শ্যামল চৌহানের বসতঘরে আকস্মিক আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিলেও রাস্তাটি অত্যন্ত সরু ও বেহাল থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। গাড়ি ঢুকতে না পারায় আগুন নিয়ন্ত্রণে বিলম্ব ঘটে, যার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বহুগুণ বেড়ে যায়। ​দুর্ভোগ ও ক্ষয়ক্ষতির এই বিষয়টি পৌর প্রশাসকের নজরে আসার পর আজ তিনি নিজে ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাস্তার বর্তমান নাজুক পরিস্থিতি পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় লোকজনের সাথে কথা বলেন এবং তাদের দুর্ভোগের বিস্তারিত বিবরণ শোনেন। ​পরিদর্শনকালে পৌর প্রশাসক দ্রুততম সময়ের মধ্যে রাস্তাটি সংস্কার বা চলাচলের উপযোগী করার জন্য আশ্বাস দেন। জনস্বার্থে অতি শীঘ্রই রাস্তাটির বেহাল অবস্থার অবসান ঘটবে এবং ভবিষ্যতে এ ধরনের মারাত্মক ঝুঁকি এড়ানো সম্ভব হবে বলে আশা করছেন স্থানীয় এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category