• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
Headline
সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬ সন্দ্বীপ থানার ওসি সুজন হালদার শ্রেষ্ঠ নির্বাচিত সাতক্ষীরা তরুণীর সঙ্গে ভিডিও ভাইরাল,জামায়াত এমপি বললেন দ্বিতীয় স্ত্রী আপনাদের দোয়া ও পরামর্শ নিয়েই বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবো ,হাসনাত আবদুল্লাহ বাগেরহাটে ব্যানার নিয়ে মিছিলের চেষ্টা ছাত্রলীগের ১৭ কর্মী আটক বৃন্দাবন সরকারি কলেজের নতুন উপাধ্যক্ষ অধ্যাপক এ কে এম হারুনুর রশীদ ১০ পুলিশ সদস্যের বদলী উপলক্ষে ভৈরব হাইওয়ে থানায় বিদায় সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান অষ্টগ্রামে পুলিশি অভিযানে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ৫ জকিগঞ্জে ৫ কোটি টাকার ফ্লাড সেন্টারের নির্মাণকাজ শুরু হবিগঞ্জে কলেজছাত্রী অচেতন অবস্থায় উদ্ধার, কারণ নিয়ে ধোঁয়াশা

মুকসুদপুরে পুকুরে কিশোরের ম’রদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য আটক ২

মো.শান্ত শেখ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার একটি পরিত্যক্ত পুকুর থেকে রিয়ান মোল্লা (১৩) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের দুই সঙ্গীকে থানায় হেফাজতে নেওয়া হয়েছে।

সোমবার (২০ জুলাই) ভোর রাত ৩টার দিকে উপজেলার কমলাপুর গ্রামের একটি পরিত্যক্ত পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রিয়ান মোল্লা কমলাপুর মধ্যপাড়া গ্রামের রিপন মোল্লার ছেলে। জিজ্ঞাসাবাদের জন্য আটক দুজন হলেন একই গ্রামের আরিফ মিয়া (২০) ও মুরছালিন শেখ (১৬)।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, রোববার (১৯ জুলাই) রাতে ফুটবল খেলা দেখার কথা বলে বাড়ি থেকে বের হয় রিয়ান। পরে আরিফ ও মুরছালিনকে সঙ্গে নিয়ে তারা স্থানীয় এক ব্যক্তির বাগান থেকে ডাব পাড়তে যায়। এ সময় গাছে উঠে ডাব পাড়ার সময় রিয়ান নিচে থাকা পরিত্যক্ত পুকুরে পড়ে যায় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন জানিয়েছেন।

ওসি বলেন, ঘটনার পর আরিফ ও মুরছালিন পুকুরে রিয়ানকে খোঁজার চেষ্টা করলেও তাকে না পেয়ে কাউকে কিছু না জানিয়ে বাড়ি ফিরে যায়।

এদিকে রাতে রিয়ান বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে আরিফ ও মুরছালিনকে জিজ্ঞাসাবাদ করলে তারা ডাব পাড়তে যাওয়া এবং রিয়ানের পুকুরে পড়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে বলে জানায় পুলিশ।

পরে সোমবার ভোর রাত আনুমানিক ৩টার দিকে পরিবারের সদস্যরা ওই পুকুরে রিয়ানের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে থানায় হেফাজতে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category