• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
Headline
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড পানছড়িতে বিএনপির সাংগঠনিক সভা, তৃণমূলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হ’ত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হ/ত্যা, ছেলে আটক রামপালে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় ছেলে নি’হ’ত, বাবা আহত কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু

হবিগঞ্জে কলেজছাত্রী অচেতন অবস্থায় উদ্ধার, কারণ নিয়ে ধোঁয়াশা

স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় কলেজে যাওয়ার পথে সাদিয়া আক্তার শিমু (১৭) নামে এক কলেজছাত্রীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে।

‎প্রথমে তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। কীভাবে তিনি অচেতন হলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় তদন্তের আগে কোনো নির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না।

‎সাদিয়া আক্তার শিমু উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মোজাহিদ মিয়ার মেয়ে। তিনি সৈয়দ সঈদ উদ্দীন ডিগ্রি কলেজের মানবিক বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।
‎স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ জুলাই) সকালে সিএনজি অটোরিকশাযোগে কলেজে যাওয়ার সময় উপজেলার বাকসাইর এলাকায় রাস্তার পাশে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তারা তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান।

‎হাসপাতাল সূত্রে জানা যায়, উদ্ধারকারীরা কলেজের পরিচয়পত্র থেকে তার পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করেন। তবে পরিচয়পত্রে থাকা মোবাইল নম্বরটি বন্ধ থাকায় তাৎক্ষণিকভাবে পরিবারের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছান।

‎শিমুর বাবা মোজাহিদ মিয়া বলেন, “আমার মেয়ে এখনো স্বাভাবিকভাবে কথা বলতে পারছে না। সে সুস্থ হলে কী ঘটেছে, তা জানা যাবে। এরপর প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।”

‎মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পংকজ বিশ্বাস বলেন, “রোগীকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সেবা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। রোগী অচেতন থাকায় ঘটনার কারণ সম্পর্কে কিছু বলা সম্ভব হয়নি।”

‎মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, “এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে কিংবা ঘটনার সঙ্গে কোনো অপরাধের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

‎পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ জানতে বিভিন্ন দিক বিবেচনায় তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category