• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
Headline
জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ উপজেলার মাসিক সভা অনুষ্ঠিত ফকিরহাটে এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভায়, হাসনাত আব্দুল্লাহ জেলা পুলিশ, সাতক্ষীরার মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬ সন্দ্বীপ থানার ওসি সুজন হালদার শ্রেষ্ঠ নির্বাচিত সাতক্ষীরা তরুণীর সঙ্গে ভিডিও ভাইরাল,জামায়াত এমপি বললেন দ্বিতীয় স্ত্রী আপনাদের দোয়া ও পরামর্শ নিয়েই বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবো ,হাসনাত আবদুল্লাহ বাগেরহাটে ব্যানার নিয়ে মিছিলের চেষ্টা ছাত্রলীগের ১৭ কর্মী আটক বৃন্দাবন সরকারি কলেজের নতুন উপাধ্যক্ষ অধ্যাপক এ কে এম হারুনুর রশীদ ১০ পুলিশ সদস্যের বদলী উপলক্ষে ভৈরব হাইওয়ে থানায় বিদায় সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান

অষ্টগ্রামে পুলিশি অভিযানে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ৫

মো.রুবেল মিয়া,অষ্টগ্রাম (কিশোরগঞ্জ)প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

কিশোরগঞ্জের অষ্টগ্রামে ২৫ কেজি ৫০০ গ্রাম গাজাসহ ৫ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

​পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার ( ২০ জুলাই) অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান-এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের ইকুরদিয়া ঘাট এলাকার মোঃ আকতার মিয়ার বাড়ির সামনের পাকা রাস্তার ওপর থেকে ৫ জনকে আটক করা হয়। পরে তাদের হেফাজতে থাকা পঁচিশ কেজি পাঁচশত গ্রাম গাজা উদ্ধার করে জব্দ করা হয়।

​গ্রেফতারকৃত হলেন, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার পূর্ব ইটাখোলা গ্রামের শিরু মিয়ার ছেলে মোঃ আকবর হোসেন (৩৫) পূর্ব ইটাখোলা (বাইটাখোসা) গ্রামের ফয়েজ মিয়ার ছেলে ইমন মিয়া (১৯) চুনারুঘাট উপজেলার রাণীগাঁও গ্রামের দরছ মিয়ার ছেলে মোঃ শাহীন মিয়া (৩৫) রংপুর জেলার হাজীরহাট উপজেলার হরিরাম পিরোজ গ্রামের শ্রী নিতাই চন্দ্র মহন্তর ছেলে শ্রী স্বপন চন্দ্র মহন্ত (৩০) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও চা বাগান (লালটিলা) গ্রামের মানিক গোয়ালার ছেলে স্বপন গোয়ালা (২৭)।

​জিজ্ঞাসাবাদে জানা যায়, পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাদক সংগ্রহ করে কেনাবেচা করে আসছিল। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
​এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(খ)/১৯(ক) ধারায় অষ্টগ্রাম থানায় একটি মামলা দায়ের করে পরবর্তীতে বিজ্ঞ আদালতে মাধ্যমে আজ সকালে জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category